Sunday, June 7, 2026

গঙ্গাসাগরে কেউ যেন ব*ন্দুক নিয়ে ঢুকে না পড়ে! পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিডকাল কাটিয়ে এবার সেজে উঠছে গঙ্গাসাগর (Gangasagar) মেলা। এবার পুণ্যস্নানে বিপুল ভক্ত সমাগম হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে, এক্ষেত্রে নাশকতার আশঙ্কাও থাকছে। সেই কারণে বুধবার গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠকে অশান্তির বিষয়ে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

CCTV নজরদারির উপর জোর দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, “অনেক মানুষ আসবেন। দেখবেন কেউ যেন ব*ন্দুক নিয়ে ঢুকে না পড়ে! অনেকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্য পরিকল্পনা করবে। সেগুলি আমাদের ভেস্তে দিতে হবে।”

অগ্নিকাণ্ডের বিষয়ও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। বলেন, গঙ্গাসাগরে যে পুণ্যার্থীরা আসবেন তাঁরা কেউ যেন স্টোভ নিয়ে সেখানে না যান। অনেক সময় দেখা যায়, ভিন রাজ্য থেকে আসা মানুষ ব্যাগে করে স্টোভ নিয়ে তাঁবুর মধ্যেই রান্না করেন। এর থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- ২০২০ সালে কতজন ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীর আত্মহ*ত্যা? অভিষেকের প্রশ্নের জবাব নেই কেন্দ্রের কাছে

 

 

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...