Wednesday, April 8, 2026

বিশ্বভারতীকে ১লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

Date:

Share post:

এবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিচারপতি কৌশিক চন্দ এক লক্ষ টাকার জরিমানা করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে। বিশ্বভারতী না দিলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই এই টাকা আদালতে জমা করার নির্দেশ দিয়েছেন তিনি।জানা গেছে, ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করা হয়। অধ্যাপক দেবতোষ সিনহা বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী সেই ছুটির অনুমোদন দেন। এর এক বছর পরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে জানতে, কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুরের অনুমোদন করেছিলেন।

আরও পড়ুন- “ডেটলাইন দিতে গিয়ে নিজের ডেডলাইন ডিক্লেয়ার করে ফেলেছে!” শুভেন্দুকে ডিসেম্বর খোঁচা মদনের

এর পরেই ওই চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অধ্যাপক দেবতোষ সিনহা। তাঁর আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান উপাচার্যের এই চিঠি তাঁর মক্কেলের প্রাপ্য নয়। দেবতোষবাবু কোনও অন্যায় করেননি ছুটি মঞ্জুর করে।

এরপর কৌশিক চন্দ নির্দেশ দেন, উপাচার্যের পাঠানো ওই চিঠি বাতিল করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...