Saturday, June 27, 2026

আবগারি নীতি মামলায় ইডি চার্জশিটে মনীশ সিসোদিয়া ও কেসিআর কন্যা কবিতার নাম

Date:

Share post:

দিল্লির আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম উঠে এল আম আদমি পার্টির মনীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে. কবিতার। এছাড়াও ইডির (ED) চার্জশিটে নাম রয়েছে, সাংসদ মাগুন্ত শ্রীনিবাসুলু রেড্ডি, তাঁর ছেলে রাঘব রেড্ডি এবং অরবিন্দ ফার্মা নামে একটি সংস্থার ডিরেক্টর শরৎচন্দ্র রেড্ডির৷ ইডি এই মামলায় সমীর মহেন্দ্রু, পি শরৎচন্দ্র রেড্ডি, বিনয় বাবু, বিজয় নায়ার এবং বোইনাপল্লি অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ৷ সেই তথ্যের ভিত্তিতেই চার্জশিট পেশ করেছে আর্থিক দুর্নীতির তদন্তকারী এই সংস্থা ৷

ইডির চার্জশিটে বলা হয়েছে যে ইন্দোস্পিরিট কোম্পানির মূল অংশীদার মাগুন্ত রাঘব রেড্ডি এবং কবিতা৷ ওই সংস্থা ১৪,০৫,৫৮,৮৯০ বোতল মদ বিক্রি করেছে এবং ১৯২.৮ কোটি টাকা আয় করেছে। মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডি, রাঘব রেড্ডি, শরৎ রেড্ডি এবং কে কবিতার নিয়ন্ত্রণাধীন সংস্থা দ্য সাউথ গ্রুপ এর জন্য বিজয় নায়ারকে ১০০ কোটি টাকা দিয়েছে।দ্য সাউথ গ্রুপ ও আম আদমি পার্টি (Aam Aadmi Party) নেতাদের মধ্যে একটি চুক্তি হয় ৷ সেই অনুযায়ী, তারা এই টাকা অগ্রিম হিসেবে দিয়েছিল ৷ ফলে অনৈতিক সুবিধা পেয়েছে ওই সংস্থা ৷ অনুদানের আকারে দেওয়া ১০০ কোটি টাকা পুনরুদ্ধারের জন্য ইন্দোস্পিরিট সংস্থা সাউথ গ্রুপকে ৬৫ শতাংশ অংশীদারী দিয়েছিল ৷ ইন্দোস্পিরিটের অংশীদারিত্বে সাউথ গ্রুপের নেতৃত্বে অরুণ পিল্লাই এবং প্রেম রাহুলের নাম রাখা হয় ৷ দু’টো নামই ছিল বেনামি প্রতিনিধি হিসেবে ৷ এই মামলায় জড়িত ৩৬ জনেরও বেশি লোক ১৭০ ফোন ধ্বংস করেছে।

ইডি চার্জশিটে দাবি করা হয়েছে, এই বছরের জানুয়ারিতে কবিতার সঙ্গে হায়দরাবাদে তাঁর বাড়িতে দেখা করেছিলেন সমীর । সমীরের সঙ্গে শরৎচন্দ্র রেড্ডি, অরুণ পিল্লাই, অভিষেক এবং কবিতার স্বামী অনিলও সেখানে উপস্থিত ছিলেন । সেই উপলক্ষ্যে কবিতা অরুণ পিল্লাইকে আশ্বস্ত করেছিলেন যে তিনি (অরুণ) পরিবারের সদস্যের মতো ৷ আর তাঁর সঙ্গে ব্যবসা করা মানে কবিতার সঙ্গেই ব্যবসা করা। চার্জশিটে বলা হয়েছে, আপের মনোনীত বিজয় নায়ার অরুণ পিল্লাইকে জানান, এই মদ কেলেঙ্কারি থেকে ১০ হাজার কোটি টাকা আয় হবে। ফলে এই কাজে দরকার বড় প্রভাবশালীদের।

ইডি চার্জশিটের বিষয়টি প্রকাশ্যে আসার পর এই টুইটে কবিতা লেখেন, ‘আমার বিরুদ্ধে আনা এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অবাস্তব। এটি বিজেপির একটি রাজনৈতিক প্রতিহিংসা, কারণ তারা ভয় পায় ভারত রাষ্ট্র সমিতির প্রধান মুখ্যমন্ত্রী কেসিআরকে। ব্যবসায়ী দীনেশ অরোরার বয়ানের প্রেক্ষিতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নামও ইডি চার্জশিটে রয়েছে। ইডি দাবি করেছে যে, দীনেশ অরোরা প্রাথমিকভাবে আপ নেতা সঞ্জয় সিংয়ের সাথে দেখা করেছিলেন, যার মাধ্যমে তিনি শেষ পর্যন্ত একটি রেস্তোরাঁয় পার্টি চলাকালীন সিসোদিয়ার সাথে দেখা করেছিলেন। অরোরা সঞ্জয় সিংয়ের অনুরোধে একাধিক রেস্তোরাঁর মালিকদের সাথে কথা বলেন এবং দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় তহবিল সংগ্রহের জন্য ৮২ লক্ষ টাকার চেক সিসোদিয়ার কাছে হস্তান্তর করার ব্যবস্থা করেছেন”।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...