Sunday, May 17, 2026

পর্যাপ্ত জল-খাবার নেই! ইউক্রেন যুদ্ধে দুর্বিষহ অবস্থা রুশ সেনাদের

Date:

Share post:

ইউক্রেনের উপর হামলা চালানোর পর পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছিলেন, তাঁদের একমাত্র লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিভ দখল করা। কিন্তু কিভ-মস্কো যুদ্ধের এক বছরের দোরগোড়়ায় এসে তেড়েফুঁড়ে নিজেদের চূড়ান্ত লক্ষ্যপূরণে মরিয়া রাশিয়া। এর জন্য নিজেদের রণকৌশলও ইতিমধ্যেই বদলে ফেলেছে মস্কো। কিন্তু এসবের মাঝেই বিস্ফোরক অভিযোগ সামনে আনল রুশ সেনাবাহিনী। জানা গিয়েছে, সেনারা তাঁদের পরিবারকে জানিয়েছেন তাঁদের জন্য খুব অল্প খাবার এবং জল পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি তাঁদের মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য সামনে এসেছে। মূলত গার্ডিয়ানের প্রতিবেদনটি সৈন্যদের সঙ্গে তাঁদের পরিবারের ফোন কলের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। তবে এই সমস্ত ফোন কলগুলির ইউক্রেনের সামরিক বাহিনী সবরকমভাবে প্রতিরোধ করত বলেও অভিযোগ উঠেছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রায় ১০ মাসেরও বেশি সময় ধরে চলছে। ইতিমধ্যে প্রবল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকে। স্বাভাবিকভাবেই পিছু হঠতে বাধ্য হয়েছে রুশ সেনাও। তবে রাশিয়ার শীর্ষ নেতৃত্ব নিজেদের পুরনো অবস্থান থেকে এক বিন্দুও সরতে নারাজ। ইতিমধ্যে তাঁরা সংরক্ষকদের জন্য খসড়াও তৈরি করেছে। গত মাসেই একটি ফোন কল সামনে আসে। যেখানে এক সৈনিককে তাঁর মাকে বলতে শোনা যায়, কেউ আমাদের কিছু খেতে দেয়না মা। সত্যি বলতে কি আমাদের এখানে খাবার সরবরাহের প্রক্রিয়া অত্যন্ত বাজে। আমাদের জল খেতে গিয়েও কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা মাটির গর্ত থেকে জল টেনে নিয়ে আসি এবং তারপর আমরা তা কাপড় দিয়ে ছেঁকে খাই। এরপরই তাঁর মা কান্নায় ভেঙে পড়েন।

অন্যদিকে, গত ৬ নভেম্বর থেকে এরকম আরেকটি কথোপকথনে এক ব্যক্তি তার নিহত ছেলের সহকর্মীদের সাথে কথা বলেন। তাঁরা জানান, আমাদের কোনওভাবেই পিছু হটতে দেওয়া হয়নি। অন্যথায়, আমাদের গুলি করা মারা হত। এদিকে শুক্রবার রাত থেকেই ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ৭০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনা। ইউক্রেনের তরফে আরও দাবি করা হয়েছে, শীতের মধ্যেই কিভ দখলের লক্ষ্যে মাঠে নেমেছে প্রায় ২ লক্ষ রুশ ফৌজ। একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানান, নতুন বছরের গোড়াতেই কিভ দখলের লড়াইয়ে নামতে কৌশলগত প্রস্তুতি শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ সেনা। আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানী কিভ দখল করতে চায় রাশিয়া।

 

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...