Saturday, June 27, 2026

Birbhum: বাড়িতে মজুত বো*মা ফেটে বিস্ফো*রণ! গুরুতর আহত ২ খুদে, আটক দাদু

Date:

Share post:

বাড়িতে মজুত ছিল বিস্ফোরক। আর শুক্রবার সেই বিস্ফোরক ফেটে গুরুতর জখম (Injured) দুই কিশোর। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম রোহন (Rohan Seikh) ও সোহন শেখ (Sohan Seikh)। আহত দুই কিশোরকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলেও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বীরভূমের (Birbhum) মাড়গ্রাম থানার একডালা গ্রামের ঘটনা। পরিবারের দাবি, বোমা নয় বাজি ফেটেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে জখম শিশুদের দাদু জামিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ (Interrogation)।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে মাড়গ্রাম থানার একডালা গ্রামে একটি বাড়ি প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ২ নাবালক। কিছুদিন আগেই মামার বাড়িতে বেড়াতে এসেছিল তারা। যদিও আহতদের মধ্যে এক জনের মায়ের দাবি, বিস্ফোরক নয়, বাজি ফেটে বিস্ফোরণ হয়ে এই কাণ্ড ঘটেছে। তিনি জানান, পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাজিগুলো বাড়িতে এনে রাখা হয়েছিল। সেগুলো ফেটেই ২ শিশু আহত হয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ? তার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, এদিন বেলার দিকে দাদু জামিরুলের পরিত্যক্ত বাড়ির চিলেকোঠায় বোমকে বল ভেবে খেলতে গিয়ে জখম হয় দুই নাবালক। বিস্ফোরণে দুই কিশোরের হাত ও চোখে আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, বাড়িতে মজুত বোমা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। গত নভেম্বর মাসেও বীরভূমে বাড়িতে থাকা মজুত বোমা ফেটে গুরুতর জখম হন মহিলা।

 

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...