Saturday, June 27, 2026

Ranaghat: হিন্দুত্বে শান, ২৫ ডিসেম্বর সনাতনীদের ‘মন কি বাত’ শোনার বার্তা শুভেন্দুর

Date:

Share post:

হিন্দি বলয়ের উগ্র হিন্দুত্বকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। রানাঘাটে(Ranaghat) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) পাল্টা সভায় হিন্দুত্বের পাঠ দিয়ে শুভেন্দু বাতলে দিলেন কীভাবে সনাতনীরা বড়দিন ও ১ জানুয়ারি পালন করবেন।

মতুয়া ভোটকে পাখির চোখ করে শুক্রবার রানাঘাটে সভা করেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে এখানে সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল তারই পাল্টা সভা। এই সভা থেকেই সনাতনীদের হিন্দুত্বের পাঠ দেন শুভেন্দু অধিকারী। সভার শেষের দিকে জনগণের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেন, ‘২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারি কীভাবে উদযাপন করবেন?’ এরপর এই দুই উৎসব উদযাপনের মন্ত্র বাতলে বিরোধী দলনেতা বলেন, “২৫ তারিখ বড়দিন। তা পরে পালন হবে। আগে সকাল বেলা তুলসী পুজো হবে। ওই দিন তুলসী পূজন দিবস। তার পর ১১টায় মন কি বাত। তা ছাড়া অটলবিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে সেদিন সুশাসন দিবস হিসাবে পালিত হবে।” এরপরেই শুভেন্দু একলাফে পৌঁছে যান ১ জানুয়ারি। বলেন, ‘পয়লা জানুয়ারি? আমরা ইংরাজি নববর্ষ পরে পালন করব। আমরা প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব পালন করব। তাই তো? চুক্তি হয়ে গেল? সত্য সনাতন ধর্মের জয়।’

উল্লেখ্য, রানাঘাট উদ্বাস্তু অধ্যুষিত মতুয়া গড় বলেই পরিচিত। গত লোকসভা রানাঘাটে পদ্ম ফুটেছিল। তবে, বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জোড়-ফুল ফটে। এদিকে মুখে সিএএ কার্যক হবে বলে দাবি করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই। ফলে আর ঝুঁকি নিয়ে রাজি নন বিজেপি নেতারা। সামনেই পঞ্চায়েত ভোট। ২৪য়ে লোকসভা। সেই সভা থেকে হিন্দুত্বের লাইনেই হাঁটলেন শুভেন্দু অধিকারী।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...