Tuesday, June 16, 2026

South Africa: বোক্সবার্গে গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোর*ণ! বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকায় (South Africa) ভয়াবহ আগুন (Massive Fire)। শনিবার বোক্সবার্গের (Boksburg) গ্যাস ট্যাঙ্কারে (Gas Tanker) আচমকাই আগুন লেগে যায়। বিস্ফোরণের জেরে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনায় আহত (Injured) হয়েছেন বহু মানুষ। আণ্ডারপাসে গ্যাস ট্যাঙ্কার ফেটে ঘটে বিপত্তি। শনিবার সকালে বিকট শব্দে ফেটে যায় গ্যাস ট্যাঙ্কার। ইতিমধ্যে গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এদিন আকাশ ছোঁয় আগুনের লেলিহান শিখা।

এদিন দক্ষিণ আফ্রিকার বোক্সবার্গের একটি হাসপাতালের কাছে পথ চলতি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে বিভিন্ন দিকে ছিটকে পড়েন মৃত ও আহতরা। হাসপাতালের একাংশেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকালে ঘটনা ঘটেছে বোকসবার্গের (Boksburg) শহরে হাসপাতাল রোডে। কিউ আর টম্বো হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল এল পি (LP) গ্যাস ট্যাঙ্কারটি। এরপরই একটি নিচু ব্রিজে সজোরে ধাক্কা মারে বিপজ্জনক গ্যাস ভর্তি গাড়িটি। এরপরই ভয়ংকর বিস্ফোরণ হয়। যার তীব্রতায় আগুন লেগে যায় পাশের হাসপাতালের একাংশে।
ঘটনার পরেই পুলিশ, ফায়ার ব্রিগেড-সহ একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...