Saturday, April 4, 2026

বেহালায় বৃদ্ধার রহস্যমৃ*ত্যু! কারণ নিয়ে ধন্ধে পুলিশ

Date:

Share post:

দিন দুয়েক আগে দেওরের কাছে মাছ খাওয়ার আবদার করেছিলেন। সেই মতো বৌদির জন্য বাজার থেকে পছন্দসই মাছও কিনে এনেছিলেন দেওর। সেই সময় বৌদি তাঁকে জানিয়েছিলেন এটাই হয়তো তাঁদের শেষ দেখা। সেইসময় বিষয়টি গুরুত্ব না দিলেও ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রহস্যজনক মৃত্যু (Mysterious Death) বৌদির। এমনই ঘটনা ঘটল বেহালার পর্ণশ্রীর (Behala Parnashree) পঞ্চানন তলায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। বৃদ্ধার দেহ ময়নাতদন্তে (Post Mortem) পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, প্রায়শই মা-ছেলের মধ্যে ঝামেলা লেগে থাকত। বহুবার চেষ্টা করলেও সেই বিবাদ থামাতে ব্যর্থ দেওর আশিস মজুমদার। দিনদুয়েক বেহালার পর্ণশ্রীর পঞ্চানন তলার বাসিন্দা শুভময় মজুমদারের বাড়িতে ছিলেন আশিস। সেইসময় তাঁর কাছে মাছ খেতে চান বৌদি অমিতা মজুমদার (৭২)। তিনি বাজার থেকে তা নিয়েও আসেন। আশিসবাবুর দাবি, সেই সময়ই অমিতা দেবী তাঁকে বলেন, আজ তাঁর সঙ্গে শেষ দেখা। তখন তাঁর কথায় বিশেষ গুরুত্ব না দিলেও সোমবার নিজের বাড়ি থেকে পচা-গলা দেহ উদ্ধার হয় অমিতা দেবীর।

স্থানীয়দের অভিযোগ, গত ২ দিন ধরেই বাড়ির পাশ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। আর তাতেই সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে শুভময় মজুমদারের বাড়িতে তল্লাশি শুরু করেন। তারপরই ঘর থেকে উদ্ধার হয় অমিতা দেবীর পচা-গলা দেহ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। বৃদ্ধার ছেলেই তাঁকে খুন করেছে বলে অনুমান পুলিশের। পুলিশের মতে, ২ দিন আগে মৃত্যু হয়েছে বৃদ্ধার। তবে তারপরেও কেন পুলিশকে বা স্থানীয়দের খবর দিলেন না ছেলে শুভময়? তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, শুভময় মানসিক ভারসাম্যহীন। প্রায়ই মায়ের সঙ্গে তার ঝগড়া লেগে থাকত। মাকে বেধড়ক মারধরও করত সে। কাকা অশিস মজুমদার জানিয়েছেন, বছর দুয়েক আগে মৃত্যু হয়েছে দাদার। তারপর থেকে ছেলের সঙ্গেই থাকতেন তিনি। আশিস আরও জানিয়েছেন, শনিবার আমি বৌদির কাছে যাই। যাওয়ার পরেই বৌদি বলে ঠাকুরপো এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। রবিবার রাত পৌনে ১টা নাগাদ আমাকে ভাইপো ফোন করে জানায় ওর মা গলায় দড়ি দিয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...