Friday, April 3, 2026

অবসরের পরও প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের আবাসনে ২৮ জন সহায়ক কর্মচারী!

Date:

Share post:

দেশের ৪৯ তম বিচারপতি(Justic) হিসেবে ৭৪ দিনের কর্মজীবনের পর অবসর নিয়েছেন ইউইউ ললিত(UU Lalit)। তবে তাঁর বাসভবনে এখনও সহায়ক কর্মচারির সংখ্যা ২৮ জন। পদে থাকাকালীন সহায়ক কর্মচারির(Support Staff) সংখ্যাটা ছিল ৪০। তবে অবসরের পর এখনও ২৮ সহায়ক কর্মচারী ললিত নিজের আবাসনে রেখে দেওয়ায় বিশেষজ্ঞদের অনুমান আগামী মাসে বিচারকদের আবাসনে সহায়ক কর্মীসংকট দেখা দিতে পারে।

জানা গিয়েছে, দেশের মধ্যে একমাত্র রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় এত বিপুল সংখ্যক সহায়ক কর্মী রাখতে পারেন। ইউইউ ললিত যখন প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তখন তার সহায়ক কর্মীর সংখ্যা ছিল ৪০ জনের বেশি। অবসরের পর তিনি ১২ জনকে ছেড়ে দিলেও এখনও তার বাসভবনে রয়েছেন ২৮ জন। এর জেরে সংকট দেখা দিতে শুরু করেছে বিচারক আবাসনে। যে কর্মীরা ললিতের আবাসনে রয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন আবার বিভিজি ইন্ডিয়ার কর্মী। যাদের কাজ সুপ্রিম কোর্ট পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ। এদিক থেকে যদি আগের বিচারপতিদের কথা বলা যায় সেক্ষেত্রে ললিতের আগে যারা প্রধান বিচারপতি ছিলেন কার্যকালে তাঁদের সহায়ক কর্মীর সংখ্যা ছিল ১২ থেকে ১৫ জন। অবসরের পর ২ থেকে ৩ জন থাকতেন প্রাক্তন বিচারপতিদের সঙ্গে। সেদিক থেকে দেড় মাসেরও বেশি সময় অবসরের পরও ইউ ইউ ললিত তাঁর ১৯ আকবর রোডের আবাসনে এত সংখ্যক সহায়ক কর্মী রাখায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...