Saturday, April 4, 2026

৩০শে জোকা–তারাতলা মেট্রোর উদ্বোধন, আমন্ত্রিত মোদি–মমতা-রাজ্যপাল

Date:

Share post:

অনেক টালবাহানার পর অবশেষে নির্ধারিত হল জোকা–তারাতলা মেট্রো রুটের উদ্বোধনের দিনক্ষণ। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জোকা–তারাতলা মেট্রোর উদ্বোধনে আমন্ত্রত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩০ ডিসেম্বর, শনিবার হবে এই প্রকল্পের উদ্বোধন।


আরও পড়ুন:সময় দিতে পারবেন না অমিত শাহ, আজ হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন

জানা গিয়েছে, শুধু মুখ্যমন্ত্রী নয়, রাজ্য প্রশাসনের আরও অনেকেই হাজির থাকবেন। আমন্ত্রত করা হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও। মঞ্চে থাকার কথা রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণবের। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে, রাজ্যসভার সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এছাড়া আমন্ত্রিত তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, মালা রায়, মৌসম নূর, দোলা সেনরা। প্রধানমন্ত্রী মোদি স্বশরীরে মোদি সম্ভবত উপস্থিত থাকছেন না। তিনি ভিডিও কনফারেন্সে এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে সূত্রের খবর। উদ্বোধনের পর ৩১ ডিসেম্বর থেকেই যাত্রী পরিষেবা চালু হবে ওই রুটে।

জোকা থেকে তারাতলা পর্যন্ত এই মেট্রো রুট তৈরি হয়েছে কেন্দ্র–রাজ্যের যৌথ উদ্যোগে। জোকা থেকে ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা ও বেহালা বাজার হয়ে মেট্রো যাবে তারাতলায়। এই রুটে ন্যূনতম ভাড়া ৫ টাকা। তারাতলা পর্যন্ত ভাড়া ২০ টাকা। এটাই এই রুটে আপাতত সর্বাধিক ভাড়া।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...