Saturday, April 4, 2026

Hooghly : শেওড়াফুলি- বৈদ্যবাটির অধিবাসীদের সুখবর শোনাল জেলা পূর্ত দফতর

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

নতুন বছরে বড় উপহার পেতে চলেছেন হুগলি (Hooghly)জেলার শেওড়াফুলি- বৈদ্যবাটির (Sheoraphuli – Baidyabaty) অধিবাসীবৃন্দ। দীর্ঘ কয়েক বছর ধরেই বন্ধ ছিল শেওড়াফুলি ও বৈদ্যবাটির মাঝের সেতুটি।এবার মেরামতির পর নতুন বছরে সেই সেতু সম্পূর্ন ভাবে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে বলে জানাল জেলা পূর্ত দফতর (District Public Works Department)।

হুগলি জেলা পূর্ত কর্মাধক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee) বলেন এই সেতুটির কাজ গত দুবছর আগেই হয়ে গেছিল। কিন্তু রেলের টালবাহানার কারণে সেতুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যাচ্ছিল না। কিন্তু রাজ্য সরকারের (Government of West Bengal)তৎপরতায় রেলের জট কাটানো সম্ভব হয়েছে। এর ফলে জি টি রোড ও দুর্গাপুর হাইওয়ের উপর যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে বলে আশা করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই পূর্ত দফতরের আধিকারিরকদের তরফে সবটা খতিয়ে দেখা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...