Saturday, April 4, 2026

পৌষে আরও ‘উষ্ণ’ তিলোত্তমা! হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর

Date:

Share post:

ডিসেম্বরের শেষেও দেখা নেই শীতের।পারদ পতনের দেখা নেই, উল্টে রেকর্ড হারে বাড়ছে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেশি।


আরও পড়ুন:Weather Forecast: ভরা পৌষেও বৃষ্টি,উধাও শীতের আমেজ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সোমবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে মঙ্গলবার।

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরেই বাংলায় শীতের পারদ ঊর্ধ্বমুখী। গত ৪ দিনে এক ধাক্কায় ৬ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। শুক্রবার ১৪.৬ ডিগ্রি থেকে মঙ্গলবার পারদ ছুঁয়েছে ২০.৭ ডিগ্রি।

কিন্তু পৌষের শুরুতেও কেন এই আবহাওয়ার বদল? আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার ফলে সমুদ্রের বায়ু রাজ্যের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া, উত্তুরে হাওয়ার শক্তিও কমে গিয়েছে।
তবে মঙ্গলবার বিকেলের পর উচ্চচাপ বলয়ের অবস্থান বদলাবে। তাতেই রাজ্যের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর থেকে ক্রমে তাপমাত্রা কমতে শুরু করবে ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...