Saturday, June 27, 2026

“জিভার জন্য”, ধোনির মেয়েকে নিজের ১০ নম্বর জার্সি উপহার মেসির

Date:

Share post:

দু’জনেই বহু কাঙ্খিত বিশ্বকাপ ট্রফি (World Cup Trophy) এনে দিয়েছিলেন দেশকে। একজন ২০১১ সালে ২৮ বছর পর দেশকে দিয়েছিলেন বিশ্বজয়ের আনন্দ। অন্যজন ৩৬ বছরের অপেক্ষার পর দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। একজন ক্রিকেটের ক্যাপ্টেন কুল, অন্যজন ফুটবলের বরপুত্র। দু’জনেই অধিনায়ক হিসেবে নিজের নিজের খেলায় দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন।

ব্যক্তিগত জীবনেও মেসির বড় ভক্ত মহেন্দ্র সিং ধোনি(Mahendra Singh Dhoni) । ক্রিকেটের পাশাপাশি ফুটবলেরও অনুরাগী মাহি। এক সময় গোলকিপিংও করতেন। ছোট থেকে আর্জেন্তিনা ও মারাদোনার ভক্ত। তাঁর মেয়ে জিভাও আর্জেন্টিনার ভক্ত। এর আগে মেসির (Lionel Messi)  অটোগ্রাফ সংগ্রহ করেছিলেন ধোনি। এবার তাঁর মেয়েকে সই করা একটি ১০ নম্বরের জার্সি উপহার দিলেন মেসি।

যা ৭ বছরের জিভা সিং ধোনির জীবনের সবচেয়ে বড় উপহার বলাই চলে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। ছবি ইতিমধ্যেই ভাইরাল। জার্সিতে মেসির সইয়ের ওপর লেখা, ‘জিভার জন্য’। সেই ছবি জিভার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে’।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...