Saturday, June 20, 2026

পারদ নেমেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে, নায়াগ্রার জল জমে বরফ !

Date:

Share post:

বড়দিনে আছড়ে পড়েছিল ‘বম্ব সাইক্লোন’। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০ জন। চার দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পারদ নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। বছর শেষে রীতিমতো লন্ডভন্ড অবস্থা বহু এলাকার। এর মাঝেই অবাক করা দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে যাওয়ায় নায়াগ্রা নদীর জল জমতে শুরু করেছে। জলের উপর বরফের আস্তরণ পড়েছে। আর সেই বরফ নিয়েই নীচে আছড়ে পড়ছে নায়াগ্রা জলপ্রপাত।

নায়গ্রা ফলস নিউ ইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এই জলপ্রপাতে স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ড বেগে প্রতি সেকেন্ডে ৩,১৬০ টন জল প্রবাহিত হয়। নদীতে বরফ জমে যাওয়ায় সেই গতি কিছুটা রুদ্ধ হচ্ছে।

তুষারঝড়ের জেরেই জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। সাদা বরফে মোড়া জলপ্রপাতের ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের দাবি, জলরাশি বিপুল হওয়ায় কখনই তা পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়। তবে জলপ্রপাতের উপরের অংশের জলরাশি জমে গিয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে এই জলপ্রপাতের জল যে গতিতে নীচে আছড়ে পড়ে, যা বেশ কিছুটা কমেছে। উপরিভাগ বরফে পরিণত হলেও জলপ্রপাতের স্রোত এখনও বয়ে চলেছে। নায়াগ্রা জলপ্রপাতের এমন নৈসর্গিক রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।

১৯৬৪ সালের আগে বরফের কারণে নায়াগ্রার জলের গতি বাধাপ্রাপ্ত হত। কারণ নদীর উৎসই ঠান্ডায় জমে যেত। নদীর জলের গতি সচল রাখতে স্টিল আইস-বুম লাগানো হয়। যা বরফের চাঁই জলের উপর জমতে দেয় না।

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...