Wednesday, June 24, 2026

উত্তুরে হাওয়া সক্রিয় হতেই রাজ্যের ফিরল শীতের আমেজ

Date:

Share post:

গত পঞ্চাশ বছরের বাংলায় উষ্ণতম ডিসেম্বর দেখলো চলতি বছর। তবে বছরের একেবারে শেষলগ্নে এসে কিছুটা হলেও শীতের আমেজ পেলেন বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় পথ প্রসস্ত হয়েছে উত্তুরে হাওয়ার। তাই বঙ্গে ফের হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরে গত মঙ্গলবারের তুলনায় আজ, বৃহস্পতিবার একধাক্কায় ৬ ডিগ্রি তাপমাত্রা কমেছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫. ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে বৃহস্পতিবার ভোর থেকে শীতের যে আমেজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে তা স্বল্পস্থায়ী হবে। দু’-তিনদিন পর ফের তাপমাত্রা বাড়বে বঙ্গে।

সেক্ষেত্রে আগামী রবিবার নতুন বছরের প্রথম দিনে তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা আছে। তখন সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও তা ১৬-১৭ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা। পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে দু’-তিনদিন পর উত্তুরে হাওয়া ফের সক্রিয়তা হারাবে। তাতে ফের রাজ্যে একধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে তাপমাত্রা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...