Saturday, April 4, 2026

পড়ুয়াদের বেআইনিভাবে ধর্মা*ন্তকরণের অভিযোগ! প্রশ্নের মুখে যোগী রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

পড়ুয়াদের বেআইনি ধর্মান্তকরণের (Religious Conversion) অভিযোগ! কাঠগড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) স্যাম হিগ্গিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড সায়েন্স (SHUATA)। ঘটনার জেরে ইতিমধ্যে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য ও এক প্রশাসনিক আধিকারিককে নোটিশ পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ (Police)। অন্যদিকে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গত বেশ কয়েকমাস ধরেই ওই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে।

যোগী রাজ্যের পুলিশি তদন্তে উঠে এসেছে বিদেশি অর্থসাহায্য়ের (Forgein Financial Aid) বিষয়। ব্রিটেন থেকে টাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হত টাকা। আর সেই টাকাই অভিযুক্তরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পুলিশ জানিয়েছে, দরিদ্র পরিবারের পড়ুয়াদের ধর্মান্তরণ করা হত ইভাঞ্জেলিক্যাল চার্চ থেকে। এই মামলায় প্রধান অভিযুক্ত ওই চার্চের প্যাস্টর। তাঁকে গ্রেফতারও (Arrest) করে পুলিশ। তবে এই মুহূর্তে তিনি জামিনে (Bail) মুক্ত। তবে জানা গিয়েছে, এর পিছনে একটি বিরাট চক্র কাজ করছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের হয়েছিল অভিযোগ। দোষী সাব্যস্ত হয়েছিলেন ৫৬ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন ৫৩ জন কিন্তু পলাতক ৩ জন। পুলিশ সূত্রে খবর, প্রয়াগরাজের স্যাম হিগ্গিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার টেকনোলজি অ্যান্ড সায়েন্স-এর আচার্য ড. জেট্টি অলিভার, উপাচার্য বিশপ রাজেন্দ্র বি লাল ও প্রশাসনিক আধিকারিক বিনোদ বি লালকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এছাড়াও প্রয়াগরাজের এক বাসিন্দা বিশপ পালকেও আইনি নোটিস পাঠানো হয়েছে। গত সোমবারই তাঁদের নোটিস পাঠিয়ে কোতোয়ালি থানায় আসার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...