Wednesday, June 24, 2026

আগামিকাল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হার্দিকরা

Date:

Share post:

আগামিকাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ খেলতে নামবে ভারতীয় দল। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে নতুন বছরে যাত্রা শুরু করছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার মুম্বইয়ে হার্দিক পান্ডিয়াদের সামনে শ্রীলঙ্কা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটা টি-২০ ম্যাচ। শ্রীলঙ্কা এই ফরম্যাটে এশিয়া চ্যাম্পিয়ন। ফলে ভারতের সামনে কঠিন লড়াই।

রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার মতো প্রথম দলের তারকারা মঙ্গলবারের ম্যাচে নেই। রোহিত ও বিরাট আপাতত বিশ্রামে। বিদেশে ছুটি কাটাচ্ছেন। বুমরাহ ও জাদেজা চোটে লম্বা সময় মাঠের বাইরে কাটানোর পর বর্তমানে একদিনের সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া এই দলে নেই কে এল রাহুলও। ফলে হার্দিকের হাতে একঝাঁক তরুণ মুখ। রোহিত না থাকায় হার্দিক দলকে নেতৃত্ব দেবেন। ইশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, হর্ষল প্যাটেল, উমরান মালিকের মতো তরুণদের জন্য এটা নিজেকে প্রমাণ করার মঞ্চ। কিন্তু এঁদের মধ্যে থেকে প্রথম এগারো বেছে নেওয়াটা কঠিন চ্যালেঞ্জ হার্দিক ও কোচ রাহুল দ্রাবিড়ের জন্য।

ইশান ওপেন করবেন এটা নিশ্চিত। কিন্তু তাঁর পার্টনার কে হবেন? ঋতুরাজ লাইনে আছেন। তিনি প্রাপ্য সুযোগ তেমনভাবে কাজে লাগাতে পারেননি। শুভমন গিল ও রাহুল ত্রিপাঠীও লাইনে আছেন। এছাড়া সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনকেও শুরুতে ভাবা যেতে পারে। কিন্তু তাহলে আবার মিডল অর্ডার ফাঁকা হয়ে যাবে। ফলে যা পরিস্থিতি তাতে তিনে আসতে পারেন সূর্য। চারে স্যামসন।

বোলিংয়ে নেতৃত্ব দেবেন অর্শদীপ সিং। সঙ্গে হয়তো উমরান ও হর্ষল। স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে পারেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দাসুন শনাকা। আফগানিস্তানের সঙ্গে ১-১ ড্র করার পর বাদ পড়েছেন দীনেশ চান্ডিমল-সহ তিনজন। শ্রীলঙ্কার এই দলও তারুণ্যে ভরা। ফলে ওয়াংখেড়েতে এই ম্যাচে তারুণ্যের লড়াই দেখতে পাওয়া যাবে।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...