Friday, June 19, 2026

পাখির চোখ পঞ্চায়েত, জানুয়ারিতেই বঙ্গ সফরে আসছেন মোদি

Date:

Share post:

মাতৃ বিয়োগের জেরে পূর্বনির্ধারিত বঙ্গ সফরে সশরীরে উপস্থিত হতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে জানুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে উত্তরবঙ্গ থেকেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রী প্রচার। বিজেপি(BJP) সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের শিলিগুড়িতে(Siliguri) প্রথম জনসভা করবেন মোদি। তারপর অন্যত্র নির্ধারিত হবে তারপর পরবর্তী কর্মসূচি। যদিও চূড়ান্ত সূচি এখনও ঠিক হয়নি।

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে এবার হাই ভোল্টেজ প্রচারের উপর জোর দিচ্ছে বিজেপি। তাই বছরের শুরু থেকেই কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে প্রচার করাতে তৎপর তারা। এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি বিজেপি নাড্ডার পাশাপাশি রয়েছেন অমিত শাহরা। জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তাদের বঙ্গ সফর। আগামী সপ্তাহে আসার কথা নাড্ডার। তিনি দু’দিনের জন্য আসছেন রাজ্যে। হুগলির চণ্ডীতলায় তিনি জনসভা করতে পারেন। এরপর আগামী ১৭ জানুয়ারি আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। ওইদিন বীরভূমে তাঁর সভা। অমিত শাহ ফিরে যাওয়ার দু দিন পরই বাংলার মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরবঙ্গ দিয়ে সফর শুরু করবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, আগামী ২ মাসে মোট ছ’টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। এছাড়া ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোট ১৪ টি সভা করবেন তিনি। দু, তিনটি লোকসভা কেন্দ্র নিয়ে ক্লাস্টার তৈরি হবে। সেসব জায়গায় একটি করে সভা করবেন প্রধানমন্ত্রী মোদি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...