Saturday, March 14, 2026

মামলা করে চাকরি আটকে ‘বেকায়দায়’ বিকাশ, বাড়িতে দরবার SLST চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিকে সামনে রেখে একের পর এক মামলায় সওয়াল করেছেন বর্ষীয়ান বামপন্থী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।অভিযোগ ,সেই মামলার দীর্ঘসূত্রতার কারণে রাজ্য সরকারের সদিচ্ছা সত্ত্বেও পিছিয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া।এভাবে মামলা করে চাকরি আটকে রীতিমতো বেকায়দায় বিকাশ।মঙ্গলবার তাঁর  বাড়িতে দরবার এসএলএসটি  চাকরিপ্রার্থীদের।

প্রথমে তিনি দেখা করতে চাননি।যার নিট ফল, দেখা করার দাবিতে বিক্ষোভ দেখালেন এসএলএসটি  চাকরিপ্রার্থীরা।যদিও মুকুন্দপুরের সেই মিছিল আটকেছে পুলিশ। পরে অবশ্য বিকাশবাবুর বাড়িতে পৌঁছে দেখাও করেন চাকরিপ্রার্থীরা।মঙ্গলবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে লাগাতার বিক্ষোভে সামিল হন। এরপর তাঁদের অনুরোধে বিকাশবাবু দু’জন প্রতিনিধির সঙ্গে দেখা করেন।তিনি চাকরিপ্রার্থীদের জানান, এই মামলার শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে রয়েছে। তার কারণ রাজ্য সরকার গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। বিকাশবাবু পরামার্শ দেন, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা যেন রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন।হাইকোর্টের বিচারপতির কাছেও যেতে পারেন। তাঁর কিছু করার নেই। যদিও চাকরিপ্রার্থীরা এই বিষয়টি মানতে চাননি।

বিকাশবাবুর স্পষ্ট কথা, “টাকা দিয়ে নিয়োগ হয়েছে। তাই আটকেছি। মামলা দ্রুত ত্বরান্বিত করার অধিকার আমার নেই।আমি আইনের পক্ষে। আসলে ওনারা রাজনৈতিক চক্রান্তের শিকার। প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছে এই সমস্ত কিছু আটকে আছে আমার জন্য।এই বিক্ষোভ অনেক দেখেছি, অনেক করেছি। ওনাদের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই এখানে আসার।”  তিনি নিয়োগের পথে বাধা হতে চাননি এই বিষয়টি স্পষ্ট করে দেন চাকরিপ্রার্থীদের।

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...