Wednesday, June 24, 2026

পাকিস্তানের পাঞ্জাবে দুষ্কৃতী হামলায় খুন ২ পুলিশ কর্তা, সন্দেহের তীর তালিবানের দিকে

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) পাঞ্জাব প্রদেশে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ২ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। মঙ্গলবার রাতে রাস্তার ধারে একটি রেস্তরাঁর সামনে গাড়ি পার্ক করছিলেন ওই দুই গোয়েন্দা আধিকারিক। সে সময় মোটরবাইকে এসে দুই ঘাতক তাঁদের উপর গুলি চালায়। এই হামলার পিছনে তালিবানের(Taliban) হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

জানা গিয়েছে, নিহত দুই গোয়েন্দা আধিকারিক পাকিস্তানের সন্ত্রাসদমন সংস্থা ‘কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট’ (সিটিডি)-এ কর্মরত ছিলেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর বিরুদ্ধে সম্প্রতি যে অভিযান শুরু করেছে, সিটিডি তার মূল সহযোগী। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার উপস্থিতিতে সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রয়োজনে সীমান্ত লঙ্ঘন করে আফগানিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হবে।

রানার ওই মন্তব্যের পরেই আফগানিস্তানের তালিবান সরকারের উপ প্রধানমন্ত্রী আহমেদ ইয়াসির ইসলামাবাদকে হুঁশিয়ারি দেন। বাংলাদেশ যুদ্ধে ৯৩ হাজার পাক সেনা ও আধাসেনার আত্মসমর্পণের ছবি দিয়ে টুইটারে তিনি লেখেন। ‘আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়ালে এমনই পরিণতি হবে পাকিস্তানের’। হুঁশিয়ারি ও পাল্টা হুশিয়ারির পর পাকিস্তানের দুই পুলিশ আধিকারিকের এভাবে নিহত হওয়ার ঘটনায় সন্দেহের তীর তালিবানের দিকে।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...