Wednesday, June 24, 2026

ক্যানসার আক্রান্ত শিশুর করুণ আর্তি, চিকিৎসকের পোস্টে আবেগঘন স্যোশাল মিডিয়া

Date:

Share post:

ডাক্তার (Doctor) মানে তিনি মানুষ নন, সাধারণ মানুষের চোখে তিনি ‘ভগবান’। অসুস্থ রোগী নিয়ে সুস্থতার কাতর আর্তি জানান যায় তাঁকে। এবার সেই ডাক্তারের আবেগঘন পোস্টে চোখ ভিজল নেটিজেনদের। ৬ বছরের শিশু ক্যানসারে (Cancer) আক্রান্ত, তাঁর মা বাবা চিকিৎসক সুধীর কুমারকে (Dr. Sudhir Kumar) বলেছিলেন ছেলেকে কিছু না জানাতে। আট মাস আগে হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে এসেছিলেন সেই দম্পতি। শিশুর নাম মনু (Manu), শীর্ণকায় হুইলচেয়ারে বসা ছেলেটিকে যখন প্রথম দেখেন সেই ডাক্তার তখন মনুর মুখে স্মিত হাসি, চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। চিকিৎসক মনুর শারীরিক পরীক্ষা করেন। এরপর এমন এক ঘটনা ঘটে যার জন্য প্রস্তুত ছিলেন না তিনি নিজেই। বাবা-মা ঘর পাশের ঘরে যেতেই মনু আচমকা চিকিৎসকের কাছে একটি আর্জি জানায়। সে বলে, “ডাক্তারবাবু আমার কী হয়েছে, সব জানি। ইন্টারনেট ঘেঁটে আমার রোগ সম্পর্কে জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি, আমার আয়ু আর ৬ মাস। কিন্তু এ কথা মা-বাবাকে আমি জানাইনি। আপনিও জানাবেন না, প্লিজ।”

ঠিক এই কথাগুলো সমাজ মাধ্যমে (Social Media)ঘোরাফেরা করছে এখন। কারণ মনু আর নেই। হাসপাতালে ঢোকার মুখে সেই দম্পতিকে দেখে দাঁড়িয়ে যান চিকিৎসক। জানতে পারেন ৬ বছরের ছেলেটা পৃথিবীর মায়া কাটিয়ে এক মাস আগেই চলে গেছে। চিকিৎসক সুধীর কুমার চোখের জল ধরে রাখতে পারেন নি। শুধু দম্পতির মুখের দিকে একঝলক তাকিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে যান। পরে তিনি নিজেই এই গোটা ঘটনার কথা টুইটারে জানিয়েছেন। মনুর কথা রাখেন নি তিনি। তাঁর বাবা মাকে সবটা জানিয়ে বলেছিলেন ছেলেকে সব আনন্দ দেওয়ার কথা। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করে ছেলেকে তাঁর শেষ ইচ্ছে মতো ডিজনিল্যান্ড ঘুরিয়ে এনেছিলেন বাবা মা। চিকিৎসককে কৃতজ্ঞতা জানাতেই হাসপাতালে গেছিলেন তাঁরা।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...