Wednesday, June 24, 2026

চলতি মাসেই “দিদির সুরক্ষা কবচ” নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবেন দিদির দূতরা

Date:

Share post:

বিজেপি সহ বিরোধীরা মিথ্যাচার, অপপ্রচার ও কুৎসায় মেতে আছে। বিরোধীরা রয়েছে টিভি চ্যানেল ও কোর্টে ঠিক তখন শাসক দল তৃণমূল রয়েছে মাঠে। নতুন বছরে বঙ্গবাসীর জন্য নতুন উপহার “দিদির সুরক্ষা কবচ” দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে জানানো হয়েছে “দিদির সুরক্ষা কবচ”-এর বাস্তবায়নের জন্য আগামী ১১ জানুয়ারি থেকে “দিদির দূত” হিসেবে তৃণমূলের পাঁচজন করে কর্মী সাধারণ মানুষের বাড়ি গিয়ে শুনবেন অভাব-অভিযোগ-সমস্যার কথা। তুলে ধরবেন সরকারি প্রকল্পের সুবিধা। দিদির সুরক্ষা কবচ অ্যাপে মানুষের সমস্যা ডাউনলোড করা হবে। আসবে সমাধানের পথ।

ন্যূনতম পাঁচজন কর্মী মানুষের বাড়ি বাড়ি যাবেন, রাজ্য সরকারের ১৫টি সামাজিক প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করবেন। এদিকে, জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কর্মীদের নিয়ে রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। হাজির ছিলেন তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ, জয়নগর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি গোপাল নস্কর। দিদির সুরক্ষা কবচ প্রচার কীভাবে মানুষের কাছে তুলে ধরা হবে তা নিয়ে পরামর্শ দেয় নেতৃত্ব।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...