Saturday, April 4, 2026

ভেঙে পড়ল যোশীমঠের মন্দির ! আতঙ্ক বাড়ছে স্থানিয়দের মনে

Date:

Share post:

চওড়া হচ্ছে ফাটল, কী আছে ভাগ্যে তা নিয়ে চিন্তায় যোশীমঠ (Joshimath) সংলগ্ন এলাকার মানুষেরা। ধ্বংসের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠ (Joshimath)। প্রায় ৬০০-রও বেশি বাড়িতে ইতিমধ্যেই ফাটল ধরেছে। এর মাঝেই শুক্রবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে যোশীমঠের (Joshimath) একটি বাড়ি। আ*তঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রাণের ভয়ে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে খোলা আকাশের নীচেই রাত কাটান তাঁরা। বিপদ বাড়ছে দেবভূমিতে।

স্থানিয় সূত্রে জানা যায় শুধু যোশীমঠ নয়, পার্শ্ববর্তী আউলি শহরেও একই সমস্যা দেখা দিয়েছে। দু*র্ঘটনায় কেউ হতাহত না হলেও আপাতত সুরক্ষার কারণে আউলিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাইডেল পাওয়ার প্লান্ট ও চারধাম রোডের মতো বড় বড় প্রকল্পগুলিও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দিনকয়েক আগেই মন্দিরে ফাটল দেখা গিয়েছিল। তারপরই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বিগ্রহ।এরপরই শুক্রবার ভেঙে পড়ে মন্দির। প্রশাসন সূত্রে খবর যে সব পরিবার ফাটলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাঁদের আগামী ৬ মাস পর্যন্ত মাসিক ৪ হাজার টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এই খরচ বহন করা হবে বলে জানা যাচ্ছে। আজ শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর (Puskar Singh Dhami) এলাকা পরিদর্শনে যাবেন বলেই খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...