Saturday, June 27, 2026

Weather Update : শনি-রবিতে বাড়বে তাপমাত্রা , কনকনে শীত বিদায় এখনই নয় !

Date:

Share post:

কাঁপছে বাংলা, কনকনে শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসি।আবহাওয়ার পূর্বাভাস (Weather update) বলছে, আরও কমতে পারে তাপমাত্রা। যদিও শনিবার আর রবিবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছেন হাওয়া অফিসের কর্তারা (Alipore Weather Department)। যদিও তার জেরে শীতের (Winter) আমেজে খুব একটা পরিবর্তন হবে না। আপাতত শীতের স্পেল চলবে আরও সাতদিন।

শুক্রবার চলতি মরসুমের শীতলতম দিন ছিল যদিও ২৪ ঘন্টায় উর্ধ্বগামী হল পারদ।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কনকনে ভাব এখনই কমবে না।পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতর বলছে পরিষ্কার আকাশ থাকার জন্য অবাধ উত্তুরে হাওয়া বইবে গোটা রাজ্যে। মৌসম ভবনের (IMD) তরফে জানান হয়েছে, ৭ জানুয়ারি ও ১০ জানুয়ারি দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করবে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেশের কিছু রাজ্যে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...