Tuesday, March 17, 2026

বিড়ি বাঁধার কারিগর আজ আমেরিকার বিচারক, শিরোনামে ভারতীয় বংশোদ্ভূত সুরেন্দর

Date:

Share post:

ছোটবেলায় জীবন ছিল একেবারে অন্যরকম। সোনা বা রুপোর চামচ মুখে দিয়ে জন্ম হয় নি কেরলের কাসারগড়ের (Kasargarh, Kerala) বাসিন্দা সুরেন্দর কে পাটেলের (Surender K Patel)। পারিবারিক অবস্থা ভাল ছিল না। ছোট থেকেই লড়াই করে বড় হওয়া। কোনও মতে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা, তারপর অভাবের জেরে সেটাও ছেড়ে দিতে হয়। তারপর জীবন যুদ্ধে হার না মেনে বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজ শুরু। লেখাপড়া করার ইচ্ছে হারিয়ে ফেলেন নি তিনি, তাই পয়সা জমিয়ে ফের পড়াশোনা শুরু করেন। আর এখন অনুপ্রেরণার প্রতিবেদনে শিরোনামে তিনি। কারণ আমেরিকার ডিস্ট্রিক কোর্টের বিচারক (US District Court Judge) হয়ে নজির গড়লেন সুরেন্দর কে পাটেল (Surender K Patel)।

নির্বাচনের মাধ্যমে আমেরিকার ডিস্ট্রিক বিচারক নির্ধারণ করা হয়ে থাকে। লড়াইটা সহজ ছিল না, টেক্সাসের জেলা আদালতের (District Court of Texas) বিচারক হতে ৫১ জনকে পিছনে ফেলে এই সাফল্য পেয়েছেন সুরেন্দর। এই প্রথম কোনও মালায়ালম ব্যক্তি আমেরিকার কোনও আদালতের বিচারক নির্বাচিত হলেন। তাঁর সাফল্যে অভিভূত তাঁর আত্মীয় থেকে প্রতিবেশী সকলেই। সুরেন্দর জানিয়েছেন তিনি যখন টেক্সারের বিচারক হওয়ার প্রতিযোগিতা শুরু করেন তখন তাঁর সম্পর্কে অনেক মিথ্যে কথা প্রচার করা হয়েছিল।কেউ ভাবেন নি যে তিনি এই পদ পেতে পারেন। ছোটবেলার স্মৃতিচারণায় ফিরে গেছেন সুরেন্দর। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফেলে আসা দিনের কথা। বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজ করে টাকা সঞ্চয় করে তিনি স্নাতক কোর্সে ভর্তি হন। কোঝিকোড়ে এলএলবি কোর্সে ভর্তি হন এরপর। সে সময় নিজের খরচ চালানোর জন্য একটি হোটেলেও কাজ করতে হয় তাঁকে। এলএলবি পাশ করে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন তিনি। স্ত্রীয়ের সুবাদে আমেরিকা গিয়ে এলএলএম কোর্সে ভর্তি হন । ইউনিভার্সিটি অব হাউস্টন ল সেন্টার(University of Houston Law Center) থেকে পাশ করার পর আমেরিকায় আইনজীবী হিসাবে কাজ শুরু করেন তিনি। অবশেষে এল সাফল্য!

spot_img

Related articles

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...