Monday, April 6, 2026

সন্তোষ ট্রফির দ্বিতীয় ম‍্যাচেও জয় বাংলার

Date:

Share post:

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। সোমবার দমন ও দাদারাকে ৫-০ গোলে উড়িয়ে দিল বিশ্বজিৎ ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে জোড়া গোল রবি হাঁসদা এবং অধিনায়ক নরহরি শ্রেষ্ঠার। একমাত্র গোলটি করেন পরিবর্তিত ফুটবলার হিসাবে নামা সৌভিক কর। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে চলে গেল বাংলা দল।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্য্যের দল। যার ফলে ম‍্যাচের ৩ মিনিটের মাথায় গোল করে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। প্রথমার্ধের শেষ মুহূর্তে সুরজিতের ক্রশ থেকে ডান পায়ের দুরন্ত ভলি মেরে গোল করেন অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও চলে বাংলার আক্রমণ। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে নরহরি শ্রেষ্ঠার পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন রবি হাঁসদা। ৬৩ মিনিটে বাংলার হয়ে চতুর্থ গোল করেন নরহরি। এবং ৮৩ মিনিটে বাংলা দলের হয়ে পঞ্চম গোলটি করেন সৌভিক কর। আগামী ১১ জানুয়ারি তৃতীয় ম‍্যাচে বাংলা খেলবে মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...