Wednesday, June 24, 2026

স্ত্রীকে খু*ন করে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘা*তী সেনা আধিকারিক

Date:

Share post:

স্ত্রীকে হত্যা করে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন ভারতীয় সেনার(Indian Army) এক উচ্চপদস্থ আধিকারিক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুরে। সেনা সূত্রের খবর, মৃতের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনায় লেফটেন্যান্ট কর্নেল পদাধিকারিক ওই সেনাকর্তা পাঞ্জাবের(Punjab) ফিরোজপুরে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে ওই দম্পতির মধ্যে অসান্তি লেগেই ছিল। নিয়মিত কাউন্সেলিংও করাতেন ওই দম্পতি। রবিবার রাতে তাঁদের অশান্তি চরম আকার ধারন করে। প্রাথমিকভাবে অনুমান অশান্তির জেরেই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই আধিকারিক। সেনা আধিকারিকের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে খুনের কথা সুইসাইড নোটে উল্লেখ করেছেন ওই সেনা আধিকারিক। ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা ও পঞ্জাব পুলিশ। মৃত সেনা আধিকারিকের নাম প্রকাশ করা হয়নি।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...