Monday, April 6, 2026

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ ভারতের, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতের

Date:

Share post:

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের প্রথম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। বর্ষাপাড়া স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচকে মিশন বিশ্বকাপের অংশ হিসাবে দেখা হচ্ছে। ২০২৩ একদিনের বিশ্বকাপ হবে ভারতে। তার আগে একদিনের সব ম্যাচই এখন বিশ্বকাপের স্টেজ রিহার্সাল। কিন্তু শেষ মুহূর্তে যশপ্রীত বুমরাহকে সরিয়ে নেওয়ায় চমক আছে। বুমরাহকে জোর করে খেলিয়ে এর আগে একবার মুশকিলে পড়েছিল ভারত। যার জেরে টি-২০ বিশ্বকাপে খেলা হয়নি বুমবুম বুমরাহর। ন্যাড়া একবারই বেলতলায় যায়! বোর্ডও একবারই বুমরাকে নিয়ে ঝুঁকি নিয়ে ঠকেছে। আর নয়।

শ্রীলঙ্কা টি-২০ সিরিজে ২-১-এ হেরেছে। একদিনের ম্যাচে দাসুন শনাকারা কী করেন, সেটাই এখন দেখার। ভারত কিন্তু তারকাদের ফিরিয়ে এনে দলের শক্তিবৃদ্ধি ঘটিয়ে ফেলেছে। অনেকদিন বাদে দ্রাবিড় তাঁর পুরো শক্তির দলকে হাতে পেয়েছেন। রোহিত শর্মা অধিনায়ক হিসাবে ফেরত এসেছেন। ফিরেছেন বিরাট কোহলি, কে এল রাহুলও। কিন্তু এরপরও দুটো প্রশ্ন থাকছে। সেটা প্রথম এগারো নিয়ে। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কে আসবেন? শিখর ধাওয়ান এই দলে নেই। ফলে ডান-বাম কম্বিনেশনের স্বার্থে ইশান কিষান আসতে পারেন। তিনি খেললে কিপিংয়ের দায়িত্ব হয়তো তাঁরই। না হলে খেলবেন শুভমন গিল। আবার বোলিংয়ে বুমরাহ না থাকায় কে শামির সঙ্গী হবেন, সেটাও একটা প্রশ্ন। চতুর্থ সিমার হিসাবে হার্দিক প্যাটেল আছেন। শুধু দুই ও তিন নম্বর পেসারের জায়গা ভাগ করে নেবেন উমরান, অর্শদীপ ও সিরাজ। তিনে বিরাট, চারে সূর্য, পাঁচে রাহুল, ছয়ে হার্দিক, সাতে ওয়াশিংটন সুন্দর মোটামুটি নিশ্চিত। আর এটাই বলে দিচ্ছে যে ভারতীয় ব্যাটিং লাইন-আপ কতটা শক্তিশালী। ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে অক্ষর প্যাটেলের দলে থাকা একরকম নিশ্চিত। তবে টিম ম্যানেজমেন্ট যদি চ‍্যাহাল বা কুলদীপের কথা ভাবে, তাহলে অন্য কথা। এদিকে, ইশান দলে না থাকলে হয়তো কিপিং করবেন রাহুল। সেরকমই ভাবনা রয়েছে দলের।

এদিন গুয়াহাটিতে বিকেলে প্র্যাকটিস করল ভারত। দিন ও রাতের ম্যাচ বলেই এমন সিদ্ধান্ত। রাতের দিকে শিশির সমস্যায় ফেলতে পারে দুটো দলকে। এখানে সন্ধে হয় তাড়াতাড়ি। শিশিরের জন্য টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শ্রীলঙ্কা টি-২০ সিরিজে হারলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে বড় ব্যাবধানে হারিয়েছিল। সেই ম্যাচে দাসুন শনাকা দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। এখানেও শনাকা-হাসরাঙ্গাদের ভয়-ডরহীন ক্রিকেট খেলতে হবে।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...