Friday, June 19, 2026

চরবৃত্তির মিথ্যা অভিযোগ! ব্রিটিশ নাগরিককে ফাঁ*সি ইরানের, তীব্র নিন্দা ঋষি সুনাকের

Date:

Share post:

ব্রিটিশ ইরানি নাগরিককে (British Iranian citizen) এবার ফাঁসির সাজা দিল ইরান (Iran)। তবে ঠিক কবে এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে ব্রিটিশ নাগরিকের নাম আলিরেজা আকবরি (Alireja Akbari)। তাঁকে ‘দুঁদে ব্রিটিশ গুপ্তচর’ (Spy) বলে চিহ্নিত করেছিল ইরান। ২০১৯ সালে তাঁকে গ্রেফতার করা হয়। আর আচমকা শনিবার বছর তিনেক পর দেশের বিচার বিভাগ আকবরিকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর নিশ্চিত করেছে। তবে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)।

আলিরেজা আকবরির পরিবার সূত্রে খবর, এতদিন তাঁকে ইরানের একটি কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছিল। গত বুধবার জেলে গিয়ে তাঁর সঙ্গে শেষ দেখা করে এসেছিলেন আকবরির স্ত্রী। কিন্তু সেটাই যে শেষ সাক্ষাৎ ছিল, তা কে জানত! আর শনিবার মিলল দুঃসংবাদ। তবে কবে আকবরিকে ফাঁসিতে ঝোলানো হল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের বিচার বিভাগ।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের কারাগারে আকবরির উপর অমানবিক অত্যাচারের খবর প্রকাশ্যে আসে। অপরাধ না করলেও তাঁকে বারবার অপরাধ স্বীকার করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ২০১৯ সালে ইরানের তরফে তাঁকে এক আলোচনা সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আর তিনি সেখানে গেলে অনুষ্ঠানের পর ব্রিটেনের হয়ে চরবৃত্তি (Spying), তথ্যপাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেন ইরানের গোয়েন্দারা। একটি অডিও বার্তায় আকবরি জানিয়েছিলেন, তাঁকে ৩৫০০ ঘণ্টা ধরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁকে যে ফাঁসিতে ঝোলানো হবে, তার আঁচ তিনি আগেই করেছিলেন।

এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানান, বর্বরতার জমানায় এ যেন এক ভীরুতার নজির। মানবাধিকার বলে আর কিছু অবশিষ্ট নেই ইরানে। আমরা সবরকমভাবে আকবরির পরিবারের পাশে আছি।

 

 

 

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...