Wednesday, June 24, 2026

বড় রান করেও ঈশানকে বসে থাকতে হয়েছে কেন? প্রশ্ন রোহিতের, মজার উত্তর ঈশানের

Date:

Share post:

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর এক সাক্ষাৎকারের মাতেন শুভমন গিল-রোহিত শর্মা এবং ঈশান কিষান। সেই সাক্ষাৎকারে যেমন রোহিতের সামনে খুনসুটিতে মাতেন ঈশান-শুভমন। তেমনই ইশানকে নিয়ে মজার প্রশ্ন করেন রোহিত। সেই ভিডিও প্রকাশ করল বিসিসিআই।

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত দ্বিশতরান করার পরেও কয়েকটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি ঈশান। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে সুযোগ পান ঈশান। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন ২০০ করার পরেও ঈশানকে বসে থাকতে হয়েছে? এই নিয়ে ম্যাচের পর জবাব দেন খোদ ঈশানই।

বিসিসিআই টিভিতে একে অপরের সঙ্গে কথা বলেন রোহিত শর্মা, ঈশান কিশান ও শুভমন গিল। সেই আলাপচারিতায় রোহিত ঈশানকে জিজ্ঞেস করেন, “২০০ করার পরেও কেন তিন ম্যাচ বসে থাকতে হয়েছে তাঁকে? এর জবাবে সঙ্গে সঙ্গে ঈশান উত্তর দেন, “দাদা আপনিই তো বলবেন, আপনিই তো অধিনায়ক।” আর এই জবাব শুনে হাসিতে ফেটে পড়েন রোহিত ও শুভমন।

এখানেই শেষ নয়, রোহিততের সামনে খুনসুটিতে মাতেন শুভমন-ঈশান। ঈশানের বিরুদ্ধে রাতে ঘুমোতে না দেওয়ার অভিযোগ তুললেন শুভমন। প্রথমে রোহিত কথা বলেন শুভমনের সঙ্গে। তার পরেই ঈশান বলে ওঠেন, “শুভমনকে আমারও একটা প্রশ্ন আছে। ম্যাচের আগে কী ভাবে প্রস্তুতি নাও?” রোহিত সঙ্গে সঙ্গে ঈশানকে থামিয়ে বলেন, “তোমারই তো সেটা বেশি ভাল জানার কথা। তোমরা তো একই সঙ্গে থাকো। তারপরে ঈশানের প্রশ্নের উত্তরে শুভমন বলতে থাকেন, ম্যাচের আগে আমার যাবতীয় প্রস্তুতি ভঙ্গ করে দেয় ঈশান। কিছুতেই ঘুমোতে দেয় না। কোনও দিন ইয়ারফোন ব্যবহার করে না। সারাক্ষণ ফোনে জোরে আওয়াজ দিয়ে সিনেমা দেখে। ওকে আমি গালিগালাজ করে বলি আওয়াজ কম কর, বা ইয়ারফোন লাগিয়ে নে। ও তখনই বলে, ‘তুই আমার ঘরে শুতে এসেছিস। তাই আমার ইচ্ছানুযায়ী চলবি।’ রোজ আমাদের মধ্যে এই নিয়ে ঝগড়া হয়।” শুভমন থামতে না থামতেই ঈশান বলে ওঠেন, “আমরা একঘরে থাকি বলেই তো আমার পরে তুই দ্বিশতরান করে ফেললি।”

আরও পড়ুন:আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির


Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...