Saturday, April 4, 2026

বিজেপি যুবমোর্চা নেতার বিরুদ্ধে দলীয় কর্মীর স্ত্রীকে ধ*র্ষণের চেষ্টার অভিযোগ

Date:

Share post:

এবার দলীয় কর্মীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বিজেপি যুবমোর্চা নেতার বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। অভিযোগ বিজেপি যুবমোর্চার জেলা সভাপতি পিন্টু ওরফে পূরব সাম এবং জেলা যুবমোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায়ের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি কর্মীর নাম কেশব কোনার।

অভিযোগ, অভিযোগকারী বিজেপি কর্মীকে পিস্তল দেখিয়ে ভয় দেখানো ও তাঁর শ্বশুর এবং স্ত্রীকে মারধর করা হয়। এমনকি আক্রান্ত ওই বিজেপি কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয় বলেও মারাত্মক অভিযোগ উঠেছে যুবমোর্চা নেতার বিরুদ্ধে।

সোমবার পূরব সাম ও দেবজ্যোতি সিংহ রায়-সহ ৫ জন রাত ৮টা নাগাদ কেশব কোনারের বাড়িতে আচমকাই হাজির হন। কেশববাবু দরজা খুলতেই তাঁরা আগ্নেয়াস্ত্র, রড ও লাঠি নিয়ে তাঁকে মারধর শুরু করেন। তাঁর স্ত্রী ও শ্বশুরমশাই আটকাতে গেলে, তাঁদের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন কেশব কোনার। পরে বাড়ির অন্য এক সদস্য এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। কেশববাবু জানাচ্ছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিবাদী লেখা লেখেন। নিজে অসুস্থ, তাই শারীরিকভাবে দলে সময় না দিতে পারলেও দলের আদর্শ যাতে বজায় থাকে সেকারণে বিভিন্ন সময়ে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোচ্চার হন।

গোটা ঘটনার বিবরণ দিয়ে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছেন কেশব কোনার। এই বিষয়ে পূরব সাম ক্যামেরার সামনে কিছু না বললেও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেবজ্যোতি সিংহরায়।

আরও পড়ুন:রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া শেষ, এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...