Saturday, June 20, 2026

যোশিমঠের ছবি এবার নৈনিতাল, হৃষীকেশে! ফাটল আতঙ্কে তটস্থ বাসিন্দারা

Date:

Share post:

তলিয়ে যাচ্ছে হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি জনপদ যোশিমঠ(Yoshi Math)। তবে শুধু যোশিমঠ নয় ঝুঁকির মুখে গোটা উত্তরাখণ্ড(Uttarakhand)। যোশিমঠের পর এবার উত্তরাখণ্ডের নানান জায়গায় দেখা যেতে শুরু করেছে ফাটল। কোথাও জাতীয় সড়কে আবার কোথাও বাড়িঘরে ফাটল দেখা দিচ্ছে। সবমিলিয়ে ভিটেমাটি ছাড়া বাসিন্দারা আতঙ্কের প্রহর গুনছেন। এই ছবি দেখা যাচ্ছে কর্ণপ্রয়াগ, উত্তরকাশী, নৈনিতাল, হৃষীকেশ, মুসৌরিতে। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

জোশীমঠ (Joshimath) থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। সেখানেও বেশ কয়েকটি বাড়িতে বড় ফাটল তৈরি হয়েছে। হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেললাইন তৈরির কাজ এবং রাস্তার কাজ চলছে। চারধাম যাত্রা আরও সহজ করতে সরকারের তরফে নেওয়া হয়েছে এই উদ্যোগ। চলছে নির্মাণকাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি এই নির্মাণকাজের জেরেই ঝুকি বাড়ছে এখানকার মানুষের। নৈনিতাল ও মুসৌরিতেও কিছু বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গেছে। নৈনিতালের মতো পিথোরাগড় জেলাও বিপদের মুখে। সেখানেও ভূমিধসের ঘটনা ঘটেছে। বিশেষত, মুন্সিয়ারি, ধারচুলায় একাধিক ধসের ঘটনা প্রকাশ্যে এসেছে।

ভূতত্ত্ববিদদের মতে, মাটির ধারণক্ষমতা কত যা যথাযথ ভাবে যাচাই না করেই ব্যাপকভাবে ভারী নির্মাণকার্য চালানো হয়েছে এইসব এলাকায়। যে কারণেই এই বিপদ ঘটছে। তেহরি গাড়ওয়াল, মুসৌরির ল্যান্ডৌর বাজার, নৈনিতালের লোয়ার মল রোড এবং রুদ্রপ্রয়াগের অগস্ত্যমুনি ব্লকের ঢালীমঠ বস্তি এবং গুপ্তকাশী শহরেরও মাটি বসে যেতে বসেছে। বাড়িঘর, দোকানপাটে ফাটল দেখা দিয়েছে। সবমিলিয়ে আসন্ন বিপদের আশঙ্কা তটস্থ সেখানকার বাসিন্দারা।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...