Tuesday, June 23, 2026

দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তি! ফেব্রুয়ারিতেই ভারতে আসছে আরও চিতা

Date:

Share post:

নামিবিয়ার (Namibia) পর এবার দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে ভারতে আসছে চিতা (Cheetah)। ইতিমধ্যে ভারতের (India) সঙ্গে এই মর্মে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। জানা গিয়েছে, এবার ধাপে ধাপে ১০০টি চিতা আসতে চলেছে ভারতে। ৭০ বছর আগে এদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর গতবছর নামিবিয়া থেকে মহাদেশ পেরিয়ে ৮টি চিতা আনা হয় ভারতে। তাদের এখন রাখা হয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জঙ্গলে (Kuno)। এবার খোদ দক্ষিণ আফ্রিকার বুনো চিতা পাকাপাকিভাবে বসবাস শুরু করবে এদেশের জঙ্গলে।

ভারতের পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী ১০ বছর ধরে ধাপে ধাপে প্রায় ১০০টি চিতা আনা হবে দেশে। তার প্রথম ধাপে আগামী ফ্রেব্রুয়ারি মাসে ১২টি চিতা আনার পরিকল্পনা হচ্ছে। উল্লেখ্য, গতবছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে যে চিতাগুলি আনা হয়েছিল, এই ১২টিকে তাদের সঙ্গেই রাখা হবে। জানা গিয়েছে, এভাবে আগামী ১০ বছর পর্যন্ত প্রতি বছর ১২টি করে চিতা আনা হবে ভারতে।

গতবছরই জানা গিয়েছিল, আগামী কয়েক বছরের মধ্যে আরও কয়েকটি আফ্রিকান চিতা (African Cheetah) ভারতে আসবে, এমনটাই জানিয়েছিলেন লরি মার্কার (Laurie Marker)। যিনি ‘প্রজেক্ট চিতা’র (Project Cheetah) মূল মধ্যস্থতাকারী ছিলেন। তিনি আরও জানান, বাঘেদের সংরক্ষণের বিষয়টিও নির্ভর করে মানুষের উপর। চিতা যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারে এবং ভারতের আবহাওয়ার সঙ্গেও মানাতে পারবে। তবে সরকারি নথিপত্র জানাচ্ছে, ভারতে শেষ চিতাটি মারা যায় ১৯৪৮ সালে ছত্তীসগঢ়ে। তার পাঁচ বছর পর ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। সেই সময় থেকে গত ৭০ বছর চিতা ছিল না দেশে।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...