Friday, April 3, 2026

জগৎবল্লভপুরে বধূর অস্বাভাবিক মৃ*ত্যু, কাঠগড়ায় স্বামী-শ্বশুরবাড়ি

Date:

Share post:

ফের শ্বশুরবাড়ির অত্যাচারে বধূ মৃত্যুর ঘটনা। উত্তেজনা ছড়াল হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের সন্তোষপুর। পূজা মাঝি (Puja Majhi) নামে এক মহিলাকে শ্বশুরবাড়িতে খুন করা হয় বলে অভিযোগ।

শুক্রবার, গভীর রাতে পূজার শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। শনিবার, সকালে ওই খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি ছড়ায়। মৃতার স্বামী প্রত্যুষ মাঝির বাড়ি ভাঙচুর চালান স্থানীয়রা। পূজার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন। স্বামী প্রত্যুষ-সহ ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...