Wednesday, June 24, 2026

২০২৪ কোপা আমেরিকা কাপের আসর বসতে চলেছে আমেরিকায়

Date:

Share post:

২০২৪ কোপা আমেরিকা কাপের আসর বসতে চলেছে আমেরিকায়। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়ে দিল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’। গত কোপা আমেরিকা কাপের চ‍্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। যারা ২০২২ কাতার বিশ্বকাপেও চ‍্যাম্পিয়ন দল।

এদিন এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’ জানিয়েছে,” এবার উত্তর আমেরিকার ফুটবল সংস্থা ‘কনকাকাফ’ কোপা আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমেরিকাতে হবে প্রতিযোগিতা। দ্বিতীয়বারের জন্য আমেরিকায় এই প্রতিযোগিতা হচ্ছে। এরআগে ২০১৬ সালে সেখানে হয়েছিল কোপা আমেরিকা।”

আগামী বছর কোপা আমেরিকাতে কনকাকাফ জোন থেকেও খেলবে ছটি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছটি দেশকে আমন্ত্রণ জানানো হবে খেলার জন্য।

অন্যদিকে মহিলা ফুটবলে কনকাকাফ জোন প্রথমবার আয়োজন করতে চলেছে মহিলা গোল্ড কাপের। ২০২৪ সালে খেলা হবে এই টুর্নামেন্ট। সেখানে খেলতে আমন্ত্রণ জানানো হবে চার দক্ষিণ আমেরিকার ফুটবল খেলিয়ে দেশকে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...