Friday, April 3, 2026

‘ভারত জোড়ো’ যাত্রায় রাহুলের পাশে বাইচুং, কী সমীকরণ!

Date:

Share post:

সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পা মিলাচ্ছেন রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রায়। রবিবার কাশ্মীরে সেই যাত্রাপথে কংগ্রেস (Congress) সাংসদের পাশে দেখা গেল প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়াকে (Baichug Bhutia)। তবে ফুটবলের পাশাপাশি এখন বাইচুঙের আরও একটি পরিচয় তিনি হামরো সিকিম পার্টির (Humro Sikkim Party) প্রেসিডেন্ট।

সিকিমে থাকা নেপালিদের জন্য দীর্ঘদিন ধরেই লড়াই করছেন বাইচুং। তাঁদের অধিকারের জন্য বিধানসভায় বিল আনার বিষয়ক দাবি জানিয়েছেন বাইচুং ভুটিয়া। তাঁর প্রস্তাব প্রথমে বিধানসভায় বিল পাশ করে সে বিল পাঠানো হোক সংসদে। অথবা একই সঙ্গে বিধানসভায় এবং সংসদে বিল পাঠানো হোক। তাঁর এই প্রস্তাবে তিনি সব দলকে পাশে চেয়েছেন। রাজ্যে যখন এই অবস্থা তখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় বাইচুংয়ের পা মেলানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকেও এই দাবিতে পাশে চাইছেন বাইচুং।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...