Saturday, April 4, 2026

স্বেচ্ছায় নি*র্বাসনের পথে ‘পাঠান’ , শাহরুখের টুইট ঘিরে বাড়ছে জ*ল্পনা!

Date:

Share post:

সিনেমাহলে সাফল্যের হাসি, রেকর্ড গড়েছে শাহরুখ খানের ‘পাঠান’ (Pathan)। কিন্তু তারপরেও মন খারাপ কিং অনুরাগীদের। সাফল্যের শীর্ষে থাকা অবস্থাতেই অপ্রত্যাশিত ভাবেই ‘বিরতি’ (Break) নেওয়ার কথা ঘোষণা করলেন কিং খান (Shahrukh Khan)! অস্বস্তি বাড়ছে বলিউডে (Bollywood)।

বাজিগরের ম্যাজিক দেখার আশায় গত বুধবার ভোর ছটা থেকে সিনেমা হল ভরিয়েছিলেন বাদশা ফ্যানেরা। ‘জিরো’র (Zero) হতাশা ভুলে পাঠানের উড়ান দেখছে দেশবাসী। কামব্যাক কাকে বলে বুঝিয়ে দিয়েছেন বলি বাদশা। কিন্তু ছবি মুক্তি পাওয়ার মাত্র দিন চারেকের মাথাতেই ‘বিরতি’ নিতে চলার টুইট করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন শাহরুখ। শনিবার বিকেলে তিনি লেখেন, “এবার বিরতি নেব। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাব। সিনেমা হলে এসে ছবি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিনেমা হলে গিয়ে নতুন বন্ধু তৈরি করে সিনেমা দেখার একটা আলাদাই আনন্দ আছে, তাই না?”

শাহরুখ খানের (SRK Tweet) এই টুইট প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। যেখানে সাফল্য এসে ধরা দিয়েছে তাঁর ঝুলিতে, তখন আচমকা নির্বাসনের ঘোষণা কেন করলেন বলিউডের রোম্যান্স কিং? বাদশা অবশ্য অবশ্য এটাকে ‘ নির্বাসন’ নয় বরং ‘ বিরতি’ হিসেবে দেখতেই অনুরোধ করছেন সকলকে।নিজের আপকামিং দুই ছবি ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র কথা জানিয়ে রেখেছেন তিনি। তাই সিনেমাকে বিদায় জানাচ্ছেন না, তবে ‘পাঠান’ ছবির প্রচার, সাফল্যের পার্টি-সহ নানা ব্যস্ততার মধ্যে বিগত দিনগুলি কাটিয়েছেন বলিউড বাদশা। আর সেই কারণেই এবার সাময়িক বিরতি নিয়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর প্ল্যান তাঁর। সেই কারণেই এহেন পোস্ট করেছেন ‘পাঠান’ খান বলেই শাহরুখের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...