Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল। এই ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য হার্দিক পান্ডিয়ার।

২) বিশ্বকাপ ফাইনালে চ‍্যাম্পিয়ন হয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর হাত থেকে ট্রফি নিয়েছিলেন মেসি। সেখানেই অখুশি লিও। লিও জানিয়েছে খুশি হতেন যদি মারাদোনার হাত থেকে ট্রফি নিতেন।

৩) মহিলাদের আইপিএল-এ মুম্বই-এর কোচ হতে পারেন ঝুলন, মহারাজের মন্তব্যে জল্পনা তুঙ্গে। এদিকে ভারতের অনুর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আরও একবার অভিনন্দন জানালেন বোর্ডের প্রাক্তন সভাপতি।

৪) লখনউয়ের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এমনকি প্রশ্ন তুলেছিল নিউজিল্যান্ড দলও। এই বিতর্কের মাঝে পিচ প্রস্তুতকারককে শাস্তি দিয়েছে বিসিসিআই। সরিয়ে দেওয়া হয়েছে তাকে।

৫) বুধবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের আগে সম্বর্ধনা জানানো হবে ভারতীয় দলকে। আর তাঁদের সম্বর্ধনা দেবেন সচিন তেন্ডুলকর। টুইট করে এমনটাই জানালেন বোর্ড সচিব জয় শাহ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...