Wednesday, June 24, 2026

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বিধানসভার অধিবেশনে প্রাইভেট বিল নিয়ে প্রস্তাব আনতে পারে সরকার

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে মোশন আনতে পারে সরকাপ। ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে বকেয়া টাকা না দেওয়া নিয়ে সরব হবে শাসকদল। এ বিষয়ে একটি বেসরকারি প্রস্তাব বা প্রাইভেট বিল আনার বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।

৮ ফেব্রুয়ারি থেকে রাজ্যের বাজেট অধিবেশন শুরু। সূত্রের খবর, সেই অধিবেশনে ১০০ দিনের কাজ, গঙ্গাভাঙন রোধ-সহ একাধিক বিষয় নিয়ে সরব হতে চলেছে শাসকদল। দিল্লিতে বাংলার শাসকদল সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে যাওয়া চিন্তাভাবনাও রয়েছে। বাংলা ভাঙন-সহ বিভিন্ন যেসব বকেয়া আছে কেন্দ্রের কাছে, তার দাবি তুলবে তারা।

সম্প্রতি বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১০০ দিনের কাজের টাকা আগের বছর কমিয়ে দিয়েছিল। এবার ‘ড্রাস্টিক কাট’ করে দিয়েছে। তার মানে ১০০ দিনের কাজ আর আপনারা ওদের কাছ থেকে পাবেন না। যাঁরা কাজ করেছেন, তাঁদের মাইনি পর্যন্ত এখনও দেননি। আমাদের টাকা তোমরা আটকে রাখো কী করে? ইজ ইট নট অ্যা ক্রিমিন্যাল অফেন্স? সংবিধানে বলা আছে, ১০০ দিনের কাজ করলে সময় মতো টাকা দিতে হবে। এটা কম্পালসারি। এটা অপশনাল নয়। এটা সাংবিধানিক। দেয়নি”।

আরও পড়ুন- Entertainment : আসলে কত রোজগার করেছে ‘পাঠান’, সঠিক হিসেব দিলেন কিং খান

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...