Saturday, June 13, 2026

অনূর্ধ্ব-২০ নারী সাফে বাংলাদেশের কাছে আটকে গেল ভারত

Date:

Share post:

অনূর্ধ্ব-২০ নারী সাফে আটকে গেল ভারত। বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে । যদিও দুই দলেরই ফাইনালে খেলার আশা টিকে থাকল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আর ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দূর্দান্ত সূচনা করেছিল ভারত। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট করে নিয়ে শীর্ষে ভারত এবং দু নম্বরে বাংলাদেশ।৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেপাল। দুই ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত ভুটানের। আগামী মঙ্গলবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান এবং নেপাল খেলবে ভারতের বিপক্ষে। ওই দিন জিতলে বা ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

ভারত প্রথমার্ধে বাংলাদেশকে চাপে রাখে। তবে পোস্টের নিচে বিশ্বস্ত দেওয়াল হয়ে ছিলেন রুপনা চাকমা। সাত মিনিটে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন সুমতি কুমারী। ভারতের এই ফরোয়ার্ডের শট আটকে দেন বাংলাদেশ গোলরক্ষক। সাত মিনিট পর কর্নার থেকে সুনিতা মুন্ডার ফ্লিক হেডও আটকে দলের ত্রাতা তিনি। ৩০তম মিনিটে ভারত জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এর দুই মিনিট পর বাংলাদেশ প্রথমার্ধে উল্লেখ করার মতো আক্রমণ শাণায়। তবে কর্নারে সুরমা জান্নাতের সাইড ভলি যায় ক্রসবারের ওপর দিয়ে।

৬২ মিনিটে আড়াআড়ি ক্রসে বক্সের ভেতর থেকে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা নেহার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৯ মিনিটে স্বপ্না রানীর কর্নারে ফাঁকায় থাকা শামসুন্নাহারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। দ্বিতীয়ার্ধের শেষদিকে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেন শামসুন্নাহার; কিন্তু নিখুঁত ফিনিশিং করতে না পারায় পাননি কাঙ্ক্ষিত গোলের দেখা।

 

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...