Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুলের মন্তব্য মানহানিকর, শাস্তির দাবিতে স্পিকারের দ্বারস্ত বিজেপি

Date:

Share post:

আদানি ইস্যুতে মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রাহুলের বক্তব্যের জেরে রীতিমতো শোরগোল শুরু হয় জাতীয় রাজনীতিতে। এবার রাহুলের মন্তব্য প্রধানমন্ত্রীর জন্য ‘অপমানজনক’ দাবি করে তাঁর শাস্তির দাবিতে স্পিকারের(Speaker) দ্বারস্ত হল বিজেপি(BJP)। বিজেপির দাবি, রাহুল যা বলেছেন তা ‘অবমাননাকর এবং অশালীন’।

রাহুলের এহেন মন্তব্যের পর তাঁর শাস্তির দাবি জানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। তাঁর দাবি, রাহুল কক্ষকে বিভ্রান্ত করেছেন এবং কোনও প্রমাণ ছাড়াই মোদিকে (PM Modi) ‘পুঁজিবাদী’ বলে তোপ দেগেছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করার সময় রাহুল গান্ধী লোকসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে বিবৃতি রেখেছেন তা যাচাইবিহীন, অপরাধমূলক এবং মানহানিকর।’ এই ধরনের মন্তব্যকে ‘অসংসদীয়’ বলেও তোপ দাগেন তিনি। পাশাপাশি তাঁর মতে, রাহুল যে ধরনের কথা বলেছেন তা কক্ষের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলে রাহুল বলেন, “২০১৪ সালের আগে গৌতম আদানি বিশ্বের ধনীদের তালিকায় ৬০৯ নম্বরে ছিলেন। কিন্তু মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরই কী যে জাদু হল, আদানি দু’নম্বরে পৌঁছে গেলেন। আমি তো বুঝতেই পারি না, সব ব্যবসাতেই আদানি ঢুকে পড়েন কী করে? আমি সরকারের থেকে মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক কী তা জানতে চাই।” রাহুলের বক্তব্যের সময় সংসদে ব্যাপক শোরগোল করতে দেখা যায় শাসক দলের সাংসদদের। এই ঘটনাতেই এবার রাহুলের শাস্তি চেয়ে স্পিকারকে চিঠি লিখল বিজেপি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...