Saturday, April 4, 2026

বৃহস্পতিবার বন্ধ বর্ধমান শাখার রেল পরিষেবা, চরম হয়রানির মুখে যাত্রীরা

Date:

Share post:

রেল বিভ্রাট কিছুতেই যেন কাটতে চাইছে না। রবিবার সারাদিন ধরে রেলের (Rail) কাজ চলার পরও সোমবার থেকে সেই একই ছবি ধরা পড়েছে পূর্ব রেলের (Eastern Railway) হাওড়া ডিভিশনের (Howrah Division) মেইন ও কর্ড শাখায়। অফিস টাইমে চূড়ান্ত হয়রান হতে হয়েছে নিত্যযাত্রীদের। এবার লক্ষ্মীবারেও অশান্তির আশঙ্কা, কারণ আগামিকাল বিকেল পর্যন্ত বর্ধমান শাখার (Bardhaman Division) সব লোকাল ট্রেন বাতিলের (Local Train Cancel)কথা জানিয়েছে রেল (Eastern railway)।

যে রেল পরিষেবা নিয়ে বুধবারেও সংসদে গর্ব করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই রেলের আসল অবস্থাটা ঠিক কেমন সেটা বলতে পারবেন একমাত্র নিত্য যাতায়াতকারী মানুষেরাই। এবার ফুঁসছেন অফিসযাত্রীরা, তাঁরা বলছেন মুখে যতই কথা বলুক না কেন বাস্তবে মানুষকে সময়মতো সঠিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ রেল। সূত্রের খবর আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বর্ধমান শাখায় সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেই ট্রেন বাতিলের ও বন্ধের খবর জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল বর্ধমান স্টেশনের পাশের পুরনো রেল ওভারব্রিজটি ভেঙে ফেলার কারণে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বর্ধমান থেকে একাধিক শাখায় বন্ধ থাকবে লোকাল ট্রেন। এবার বৃহস্পতিবার অর্থাৎ কালকের বিষয়টি ব্যাখ্যা করে বোঝালেন হাওড়া-র ডিআরএম মনীশ জৈন (Manish Jain)। তিনি জানান ১৯০১ সালের সেতু ভেঙে ২০১৯ সালে নতুন করে কেবল ব্রিজ (Cable Bridge) বানানো হয়েছিল। আসলে পুরনো ব্রিজে টোটো, সাইকেল যাতায়াত করতে থাকায় বিপদ বাড়ছিল। পাশাপাশি অনেক নতুন দূরপাল্লার রেক এবং কয়লাবহনকারী গুডস রেকের মাথা পুরনো ব্রিজের সঙ্গে ঠেকে যাচ্ছিল। তখনই নিরাপত্তার স্বার্থেই এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ব্রিজ ভেঙে ফেলার পরে প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের পরিধি বাড়াতে হবে। তিনি জানান, বুধবার মধ্যরাতের পর পুরনো সমস্ত গার্ডার ক্রেন দিয়ে তুলে ফেলা হবে।আর এই কাজের জেরে মেইন লাইনে ১৭, কর্ডে ১৪ এবং মেল এক্সপ্রেস মিলিয়ে ৪১টি ট্রেন বাতিল। নিত্যযাত্রীরা বলছেন লকডাউনের পর থেকেই ট্রেন নিয়ে ভোগান্তির শেষ নেই। কাল সপ্তাহের মাঝের দিনে আরও বিপত্তি বাড়বে বলেই মনে করছেন তাঁরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...