Saturday, April 4, 2026

সুপ্রিম মন্তব্যে উত্তাল সিকিম! ১২ ঘণ্টা ধর্মঘটের জেরে বিপাকে পর্যটকরা  

Date:

Share post:

নেপালি সম্প্রদায় প্রসঙ্গে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) মন্তব্যকে ঘিরে উত্তাল সিকিম (Sikkim)। আর সেকারণেই বুধবার ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক জয়েন্ট অ্যাকশান কাউন্সিলের (Joint Action Council)। আর সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে সমস্ত রাজনৈতিক দল। বুধবার ১২ ঘণ্টা বন্ধের জেরে চরম বিপাকে পড়েছেন পর্যটকরা। এদিন সকাল থেকেই বন্ধ যান চলাচল। পাশাপাশি খোলেনি কোনও দোকানপাট। বন্ধে ছাড় মিলছে না পর্যটকদের গাড়িতেও (Tourist Car)। বুধবার সিকিম বেড়াতে গিয়ে শিলিগুড়িতেই (Siliguri) আটকে পড়েছেন শতাধিক পর্যটক। পাশাপাশি যাদের সিকিম থেকে আজই ফেরার ট্রেনের টিকিট রয়েছে তাঁরাও বেজায় সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে সকাল থেকেই সিকিমের একাধিক জায়গায় ব্যাগপত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। কেউ কেউ আবার সিকিমে পৌঁছে হোটেলে বন্দি, কিছুতেই বাইরে বেরতে পারছেন না। সব মিলিয়ে প্রবল সমস্যায় পর্যটকরা। কিন্তু কতক্ষণে ধর্মঘট উঠবে, কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় পর্যটকরা। জানা গিয়েছে, সকাল ৬ থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট অর্থাৎ বিকেল ৬ টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আদৌ হবে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, সিকিমের নেপালিরা ‘বিদেশি বংশোদ্ভূত’। তাতেই উত্তপ্ত সে রাজ্যের পরিস্থিতি। এই পর্যবেক্ষণ সংশোধনের জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার বিধানসভায় জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের প্রতিবাদেই আজ ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট অ্যাকশন কাউন্সিল। তবে ধর্মঘটের কথা আগে থেকে জানতে পারেননি অধিকাংশ পর্যটকই। তাই বেজায় বিপাকে পড়েছেন তাঁরা। বাগডোগরা বিমানবন্দর, এনজেপি রেল স্টেশন থেকে কোনও গাড়ি যাচ্ছে না সিকিমে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...