Saturday, June 27, 2026

নাবালিকাকে ধর্ষ*ণের অভিযোগ, কাঁথি আদালতে আত্মসমর্পণ ছাত্রনেতার

Date:

Share post:

কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি । তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।সেই অভিযোগের জন্য জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু উধাও হয়ে যান শুভদীপ।শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে কাঁথি শহরের জালালখাবার এলাকার বাসিন্দা শুভদীপ গিরির বিরুদ্ধে এক নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।ঘটনা জানাজানি হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নাবালিকার পরিবার।শুধুমাত্র ধর্ষণের অভিযোগই নয়,দুজনের অন্তরঙ্গ ছবি সামনে রেখে ওই নাবালিকাকে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছিল শুভদীপ গিরির বিরুদ্ধে।
হাই কোর্টে মামলার শুনানিতে ওই ছাত্রনেতাকে আত্মসমর্পণের কথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুভদীপের আইনজীবী ডিভিশন বেঞ্চে যান। যদিও এই মামলায় হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুভদীপের আইনজীবী কিশোর দত্ত জানিয়েছিলেন, ছাত্রনেতা পলাতক নন। অন্যদিকে, নির্যাতিতার পরিবারের আইনজীবী শুভদীপের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই নির্যাতিতার পরিবার বিভিন্ন হুমকি পাচ্ছেন।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি শুভদীপ গিরির বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। নাবালিকার মা পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছিলেন, তাঁর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, কিছু ভিডিও রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। নাবালিকার বাবার দাবি করেছিলেন, শুভদীপ গিরি রাজনৈতিক প্রভাব খাটিয়েছিল। পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...