Saturday, June 27, 2026

দিল্লি-মুম্বই মহাসড়কের উদ্বোধন মোদির, মাত্র সাড়ে তিন ঘণ্টাতেই রাজধানী থেকে জয়পুর !

Date:

Share post:

এখন মাত্র সাড়ে তিন ঘণ্টাতেই রাজধানী থেকে জয়পুরে পৌঁছে যেতে পারবেন পর্যটকরা। দিল্লি থেকে মুম্বই যেতেও এখন থেকে অর্ধেক সময় লাগবে। রবিবার  দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের রাজধানী থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত অংশটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি জানান,  কী ভাবে পরিকাঠামোর উন্নয়নে বিনিয়োগ করছে কেন্দ্র।রাজস্থানকে জাতীয় সড়কের জন্য ৫০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ২০১৪ সালের তুলনায় এ বছরও রাজস্থানে বহু গুণ বেশি বরাদ্দ করা হয়েছে। তার আশ্বাস, পরিকাঠামোর যত উন্নয়ন হবে, ততই রোজগার বাড়বে। আর্থিক গতিও বাড়ে।

দিল্লি থেকে রাজস্থানের দৌসা-লালসোট পর্যন্ত ওই মহাসড়কের দৈর্ঘ্য ২৪৬ কিলোমিটার। আট লেন বিশিষ্ট এই দিল্লি-মুম্বই মহাসড়ক ভারতের মধ্যে দীর্ঘতম। কাজ শেষের পর এই মহাসড়কের দৈর্ঘ্য হবে ১,৩৮৬ কিলোমিটার। দিল্লি থেকে মুম্বই এখন সড়কপথে দূরত্ব ১,৪২৪ কিলোমিটার। মহাসড়ক তৈরি হলে দূরত্ব কমবে ১২ শতাংশ। তখন দিল্লি থেকে মুম্বই সড়কপথে দূরত্ব হবে ১,২৪২ কিলোমিটার।

জানা গিয়েছে,মহাসড়ক তৈরি হলে দিল্লি থেকে মুম্বই যেতে সময় বাঁচবে ৫০ শতাংশ। এখন লাগে ২৪ ঘণ্টা। মহাসড়ক তৈরি হলে সময় লাগবে ১২ ঘণ্টা। ছ’টি রাজ্যের উপর দিয়ে যাবে দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র। কোটা, ইনদওর, জয়পুর, ভোপাল, বডোদরা, সুরতের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিকে জুড়বে। দিল্লি-মুম্বই মহাসড়কে পশুদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...