Wednesday, June 24, 2026

Entertainment:সিড-কিয়ারা রিসেপশনে নজরকারা লুক নিয়ে হাজির আলিয়া!

Date:

Share post:

বিয়ে সেরেছেন জয়সলমেরে। তবে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী তাঁদের জমজমাট রিসেপশনের আয়োজন করেছিলেন মুম্বইতেই।সেই রিসেপশনের পার্টিতে ছিল তারকাদের মেলা।নিমন্ত্রিতদের লিস্টে ছিল গোটা বলিউডই।

আরও পড়ুন:Entertainment:’বিগ বস ১৬’-র বিজয়ী এম সি স্ট্যান, পুরস্কার কত টাকা পেলেন জানেন?

নিমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া ভট্ট। প্রায় দশ বছর আগে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে একসঙ্গে কেরিয়ার শুরু করেন আলিয়া-সিদ্ধার্থ। সেখান থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, দু’জনের সম্পর্কের বেশ অনেকদূর গড়িয়েছিল। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সিড-আলিয়ার সম্পর্কের সমীকরণও বদলে যায়।তবে বিচ্ছেদ মানেই যে তিক্ত সম্পর্ক নয়, তা প্রমাণ করে দিলেন উভয়েই।প্রাক্তনের রিসেপশনে চোখধাঁধানো শাড়ি আর ছিমছাম লুকে হাজির হন আলিয়া।যদিও রণবীর ছাড়াই পার্টিতে পৌঁছে যান তিনি। তবে রণবীর না থাকলেও আলিয়ার সঙ্গী করে নিয়ে যান ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে।
পার্টিতে আলিয়ার টপ টু বটম ছিল নজরকাড়া। সিক্যুইয়েন ঠাসা কাজ করা শাড়ির সঙ্গে কানে হিরের দুল, ন্যুড মেকআপে আর খোলা চুলে আলিয়াকে যেন আরও অনন্য করে তুলেছিল। আলিয়া একা নন, অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন আলিয়ার শাশুড়ি মা নীতু কপূরও। সবুজ-হলুদ-লাল নানা রঙের সালোয়ার স্যুটে দেখা গেল নীতু কপূরকে। শাশুড়ি-বৌমার ছবি তোলার জন্য আলোকচিত্রদের হিড়িক লেগে যায়।

তবে সবার নজর যাঁদের দিকে ছিল, তাঁরা হলেন নবদম্পতি সিড-কিয়ারা। সাদা কালোর জমাটি মিশেলে সেজেছিলেন যুগল। কালো ট্যাক্সিডোতে সিদ্ধার্থ। অন্য দিকে, পান্নাখচিত ভারী গয়নার সঙ্গে সাদা-কালো মার্মেড গাউনে নজর কাড়েন কিয়ারা। রাত বাড়তেই একে একে হাজির হতে শুরু করেন গৌরী খান, করিনা কপূর, শিল্পা শেট্টি থেকে বিদ্যা বালন, অজয় দেবগন, কাজলের মতো তারকারা। সস্ত্রীক দেখা গেল রীতেশ দেশমুখকেও। মা ভাবনা পাণ্ডের সঙ্গে এলেন অনন্যা পাণ্ডে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর বরুণ ধওয়ানও এলেন স্ত্রীর সঙ্গে।


 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...