Wednesday, June 24, 2026

এবছরের ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব সৌদি আরবকে দিল ফিফা

Date:

Share post:

২০২৩ এর ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব। ফিফার কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, এ বছরের ১২ থেকে ২২ ডিসেম্বর সেদেশে  ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। এর ফলে সৌদি আরবকে বিশ্ব ক্রীড়ার অন্যতম কেন্দ্রে পরিণত করার পথে বড় একটি পদক্ষেপ বলেই মনে করছেন ওয়াকিবহালমহল। এর আগে লিওনেল মেসিকে সৌদি আরবের পর্যটন দূতও করা হয়েছে। এই প্রথমবার ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করবে সৌদি আরব।

প্রসঙ্গত, ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন করবে তারা। এক সময় মহিলা ফুটবলের ঘোর বিরোধী ছিল সৌদি। এখন মহিলাদের মধ্যেও ফুটবল ছড়িয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে তারা। ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ারও ইচ্ছা আছে সৌদি আরবের। এর মধ্যেই ক্লাব বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পেয়ে গেল দেশটি।

২০০০ সালে ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছিল। সৌদি আরব এর ষষ্ঠ আয়োজক। এর আগে ব্রাজিল, জাপান, আরব আমিরাত, কাতার ও মরক্কো ক্লাব বিশ্বকাপের আয়োজন করেছে। কিছুদিন আগেই সৌদি আরবের আরও একটি শীর্ষ ক্লাব আল হিলাল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিল। সৌদির প্রথম ক্লাব হিসেবে ফাইনালে উঠেছিল আল হিলাল। শেষ পর্যন্ত ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করে ৫-৩ গোলে হেরে যায় তারা। এমনকী, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২–১ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল তারা।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...