Monday, April 6, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের

Date:

Share post:

মহিলা টি-২০ বিশ্বকাপে জয়ের ধারা অব‍্যাহত ভারতের। এদিন ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৬ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত ইনিংস রিচা ঘোষের। বল হাতে তিন উইকেট দীপ্তি শর্মার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান করে তারা। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৪২ রান করেন স্ট‍্যাফিনি টেলর। ৩০ রান করেন ক‍্যাম্পবেলি। ২১ রানে অপরাজিত চিডেন নেশন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন দীপ্তি শর্মা। এই উইকেট নিতেই প্রথম ভারতীয় হিসেবে টি-২০ ফর্ম‍্যাটে একশো উইকেট নেওয়ার নজির গড়লেন দীপ্তি। একটি করে উইকেট নেন রেণুকা সিং এবং পুজা বস্ত্রকার।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় হরমনপ্রীত কৌরের দল। তবে ব‍্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় ভারতের ওপেনাররা। ২৮ রান করেন শেফালি ভর্মা। ১০ রান করে আউট হন স্মৃতি মান্ধনা। মাত্র ১ রান করেন জেমিমা রডরিগেজ। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ৩৩ রান। ৪৪ রানে অপরাজিত রিচা। ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট নেন করিশ্মা রামহরক। একটি করে উইকেট নেন হাইলি ম‍্যাথউ এবং হেনরি।

আরও পড়ুন:হায়দরাবাদের কাছে ম‍্যাচ হেরে কী বললেন বাগান কোচ জুয়ান ফেরান্দো?

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...