Saturday, March 14, 2026

বিজেপি বসন্তের কোকিল! বাঁকুড়ার সভা থেকে তুমুল খোঁচা মুখ্যমন্ত্রীর, ঢালাও উন্নয়নের বার্তা

Date:

Share post:

গত লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলার শাসকদল তৃণমূলের (TMC) থেকে মুখ ফিরিয়েছিল বাঁকুড়ার মানুষ। তাঁদের আশীর্বাদ পড়েছিল পদ্ম শিবিরে। কিন্তু ভোটের পরে ভোট পাখিদের আর দেখা পাওয়া যায়নি। সংসদদের হাত ধরে এলাকায় উন্নয়নের ছিটেফোটাও আসেনি। যা উন্নয়ন হয়েছে, তা রাজ্য সরকারের পক্ষ থেকে। জঙ্গলমহল সফরের শেষ দিনে শুক্রবার, বাঁকুড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকে (BJP) ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, বিজেপি ‘ভোট পাখি’! ভোটের আগে আসে আর তারপরে তাদের আর পাত্তা পাওয়া যায় না। উন্নয়নে পাশে থাকে রাজ্য সরকারই। মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি উচ্ছেদ করে। আর আমরা জমি থেকে উচ্ছেদ করি না পাট্টা দিই”।

বাঁকুড়ার বালুচরী শাড়ি থেকে শুরু করে টেরাকোটা-ডোকরা শিল্প এবং পর্যটন। এই সব কিছুই এলাকার উন্নয়নে ‘Key ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে বলে মত মুখ্যমন্ত্রীর। আর সেই উন্নয়নের বিষয়ই এখন জোর দিতে চান মমতা।

বাঁকুড়ার আরেক সমস্যা জল। সেই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৪-এর মধ্যে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার সংকল্প রয়েছে রাজ্য সরকারের। মুকুটমণিপুর থেকে শুরু করে বিভিন্ন পর্যটনস্থল রয়েছে বাঁকুড়ায় সেগুলোর উন্নয়নের বিষয়েও জোর দেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, “২০২৪ সালের মধ্যে বাঁকুড়ার ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে যাবে। বাঁকুড়ায় আগে জল পাওয়া যেত না। ৭ লক্ষ ৬০ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। ৩২০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তা তৈরি হবে৷ ৬০ বছর বয়স হলে প্রাপকরা সরাসরি বার্ধক্য ভাতায় নথিভুক্ত হবেন। আগামী বছর বাংলায় ৮ কোটি কর্ম দিবস তৈরি হবে।“

মাওবাদীদের দাপটে একসময় সন্ত্রস্ত ছিল জঙ্গলমহল। কিন্তু তৃণমূল জমানায় সরকারের উন্নয়নমূলক প্যাকেজের কারণে সেই পরিস্থিতি বদলেছে। এদিন বলরামপুর ফুটবল মাঠে সরকারি প্রধান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, গত ১১ বছরে বাঁকুড়ায় কোনও মাওবাদী হামলা হয়নি।

এদিনে অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় ১৫০ কোটি টাকার ৩৭টি প্রকল্পের উদ্বোধন ও প্রায় ১৯০ কোটি টাকার ৩৫টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষও করেন৷

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...