Saturday, June 27, 2026

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে ধাক্কা অজি শিবিরে, চোটের জন‍্য ছিটকে গেলেন এই তারকা পেসার

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে চার ম‍্যাচের টেস্ট সিরিজে দুটি হেরে বসে আছে অস্ট্রেলিয়া। সিরিজে ২-০ পিছিয়ে অজিরা। তারই মধ‍্যে আবারও ধাক্কা অজি শিবিরে। চোটের জন‍্য ডেভিড ওয়ার্নারের পর এবার ছিটকে গেলেন পেসার জশ হ্যাজলউড। সোমবার অস্ট্রেলিয়া দলের তরফ থেকে জানানো হয়, চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড।

গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পান হ্যাজলউড। আর সেই চোটের কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট ম্যাচে খেলেননি তিনি। জানান হয়েছে, সেই চোট সেরে না ওঠায় দেশে ফিরছেন হ্যাজলউড। নির্বাচক ও মেডিকাল স্টাফদের সঙ্গে কথা বলার পর বুধবার নাগাদ হ্যাজলউডের বদলি ঘোষণা করা হবে জানান হয়।

এদিকে দ্বিতীয় টেস্ট শেষ হতেই দেশে ফিরে গিয়ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।এমনটাই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিজেদের এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, “গুরুতর পারিবারিক অসুস্থতার কারণে প্যাট কামিন্স দেশে ফিরে গিয়েছেন।” তবে অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর, ইন্দোরে হতে চলা তৃতীয় টেস্টের আগেই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন কামিন্স।

এদিকে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন। চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি তাঁরা। তাঁদের চোট প্রায় সেরে গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‘ডার্বির আগে মুম্বই ম‍্যাচ জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়াল’, বললেন স্টিফেন

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...